হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন প্রতারণার ঘটনা বাড়তে থাকায় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন সিকিউরিটি ফিচার নিয়ে এল Meta। ‘Scam Alert’ নামের এই ফিচারটি সন্দেহজনক মেসেজ শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে। মূলত অপরিচিত বা সেভ না করা নম্বর থেকে আসা মেসেজের মধ্যে প্রতারণার সম্ভাব্য ধরন খুঁজে দেখবে এই ফিচার। হোয়াটসঅ্যাপ-এর তৈরি অন-ডিভাইস মেশিন লার্নিং মডেল মেসেজের ভাষা ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে পরিচিত স্ক্যাম প্যাটার্নের সঙ্গে মিলিয়ে দেখবে। সম্ভাব্য প্রতারণার ইঙ্গিত মিললে চ্যাটের মধ্যেই সতর্কবার্তা দেখানো হবে।

বর্তমানে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের মধ্যে এই স্ক্যাম অ্যালার্ট ফিচারটি টেস্টিং করা হচ্ছে। টেস্টিং সফল হওয়ার পর বাকি ইউজারদের জন্য এই ফিচারটি চালু করা হবে। Scam Alert একটি optional feature। অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে সবার জন্য চালু থাকবে না। যাঁদের অ্যাকাউন্টে সুবিধাটি এসেছে, তাঁরা WhatsApp-এর Settings > Account বিভাগে গিয়ে Scam Alert অপশনটি খুঁজে পেতে পারেন এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী এটি চালু বা বন্ধ করতে পারবেন। নতুন এই ফিচারটি চালু হলে অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক মেসেজের ক্ষেত্রে ব্যবহারকারীরা আগে থেকেই সতর্ক হতে পারবেন। বিশেষ করে আর্থিক প্রতারণা, ভুয়ো অফার বা অন্যান্য অনলাইন স্ক্যামের ক্ষেত্রে এটি হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সুরক্ষা স্তর হিসেবে কাজ করতে পারে।

সন্দেহজনক মেসেজ শনাক্ত হলে ব্যবহারকারীর সামনে সাধারণত তিনটি বিকল্প থাকবে- সেন্ডারকে ব্লক, চ্যাটটি রিপোর্ট  অথবা মেসেজটি নিরাপদ মনে হলে কথোপকথন চালিয়ে যাওয়া। ভুলভাবে কোনও মেসেজকে স্ক্যাম হিসেবে চিহ্নিত করা হলে সেটিকে Trusted হিসেবে মার্ক করার সুবিধাও থাকবে। তবে এই সতর্কবার্তাটি শুধুমাত্র মেসেজের প্রাপক দেখতে পাবেন। যে ব্যক্তি মেসেজ পাঠিয়েছেন, তিনি এই সতর্কবার্তা দেখতে বা জানতে পারবেন না যে তাঁর মেসেজটি স্ক্যাম হিসেবে চিহ্নিত হয়েছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল