অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল দীর্ঘদিনের অচলাবস্থা। ঝালদা পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলত্যাগী কাউন্সিলার বিজয় কান্দু। বুধবার (১ সেপ্টেম্বর) আয়োজিত বিশেষ সভায় উপস্থিত ৮ জন কাউন্সিলারের সর্বসম্মতিক্রমে পুরপ্রধান  হিসেবে তাঁর নাম চূড়ান্ত হয়।

ঝালদা পুরসভায় গত কয়েক সপ্তাহ ধরেই তৈরি হয়েছিল প্রশাসনিক অচলাবস্থা। গত ২৫ জুলাই ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা তৎকালীন পুরপ্রধান সুরেশ আগরওয়াল পুরপ্রধান ও কাউন্সিলর, দুই পদ থেকেই ইস্তফা দেন। এরপর থেকেই নতুন পুরপ্রধান নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়। অচলাবস্থা কাটাতে গত ২১ আগস্ট উপ-পুরপ্রধানের ডাকে একটি সভা আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই সভায় কোনও কাউন্সিলার উপস্থিত না থাকায় তা ভেস্তে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে কাউন্সিলারদের মধ্যে শুরু হয় আলোচনা। বুধবার তিন কাউন্সিলারের উদ্যোগে নতুন করে সভা ডাকা হয়। ১২ জন কাউন্সিলারের মধ্যে একজনের মৃত্যু এবং দুই কাউন্সিলারের পদত্যাগের পর ৯ জন কাউন্সিলার অবশিষ্ট ছিলেন। তাঁদের মধ্যে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুপস্থিত থাকায় ৮ জনের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়।

আরও পড়ুন: মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

এদিন কংগ্রেসের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা বিরোধী দলনেতা বিপ্লব কয়াল এবং তৃণমূল কংগ্রেসের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমনাথ কর্মকার জানান, উপস্থিত ৮কাউন্সিলারের সর্বসম্মতিক্রমেই বিজয় কান্দুকে পুরপ্রধান নির্বাচিত করা হয়। নবনির্বাচিত পুরপ্রধানকে শুভেচ্ছা জানান বিজেপি ঝালদা শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায়। নতুন পুরপ্রধানের নেতৃত্বে এবার ঝালদা পুরসভার উন্নয়নমূলক ও প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক হবে বলে আশা রাজনৈতিক মহলের।  

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল