সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: নৈহাটির বড় মায়ের মন্দিরে ফের শুরু হল ভোগ বিতরণ। রাজ্যবাসীর অন্যতম তীর্থস্থান নৈহাটির বড় মায়ের মন্দির। চোখ-ভরা মনোস্কামনা নিয়ে প্রায় প্রতিদিনই এই মন্দিরে ভক্তের ঢল নামে। বিশ্বাস, মা সমস্ত মানত পূর্ণ করে ভক্তের। কালি পুজোতেও বড় মায়ের প্যান্ডেলকে কেন্দ্র করে নিরাপত্তা মোতায়েন করা হয়। রাজ্যের কোণে কোণে থেকে ভক্তরা মায়ের কাছে পজো দিতে আসেন। শতবর্ষ উপলক্ষ্যে মায়ের মন্দির নতুন করে সাজানো হয় ২০২৪ সালে। পাশাপাশি ২০২৫ থেকে ভক্তদের জন্যে ভোগের ব্যবস্থা করা হয়। অর্থাৎ মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা কুপনের মাধ্যমে ভোগ গ্রহণ করতে পারবেন। তার জন্যে কোনও টাকা লাগবে না। কিন্তু মাস কয়েক আগে শুরু হওয়া ইরান-ইজরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে গ্যাসের সঙ্কট দেখা দেয়। সেই কোপ পড়েছিল বাঙালির রান্নার গ্যাসেও। তাই মন্দিরে মন্দিরে বন্ধ করে দেওয়া হয়েছিল ভোগ বিতরণ। গ্যাস সিলিন্ডারের সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হয় বড়মায়ের মন্দিরেও ভোগ বিতরণ। অবশেষে সমস্যা কাটিয়ে ফের নৈহাটির বড় মায়ের মন্দিরে শুরু হল ভোগ বিতরণ পর্ব।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) থেকে মন্দিরে আগত দর্শনার্থী ও ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা চালু করেছে মন্দিরের নতুন কমিটি। ভোগ পেয়ে খুশি ভক্তরা। এই বিষয়ে নতুন মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়েছে, বিনামূল্যে এখন থেকে কুপনের মাধ্যমে ভোগ দেওয়া হবে। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ১০টা থেকে কুপন সংগ্রহ করতে যাবে। যতক্ষণ কুপন থাকবে, সেই অনুযায়ী দর্শনার্থীদের ভোগ পরিবেশন করা হবে। প্রতি সোম, বুধ ও শুক্রবার মন্দিরে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকবে। বাকি দিনগুলিতে মন্দিরের বাইরে হাতে হাতে ভোগ বিতরণ করা হবে।

ভোগ বিতরণের পাশাপাশি এদিন থেকেই শুরু হয়েছে ‘বড়মা নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্র’। মন্দিরে আসা মানুষজনের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে নিয়েছে কমিটি। শুধু ভোগ ও চিকিৎসা পরিষেবা নয়, ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে মন্দির কমিটির। একটি AC অ্যাম্বুলেন্স এবং একটি সাধারণ অ্যাম্বুলেন্স চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব সামান্য খরচের বিনিময়ে জরুরি চিকিৎসা প্রয়োজনে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি ভোগ বিতরণ, চিকিৎসা পরিষেবা এবং ভবিষ্যতে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এগোচ্ছে নতুন নৈহাটি বড়মা মন্দির কমিটি। এদিন ভোগ খেতে ভক্তদের ঢল লক্ষ্য করা যায়।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল