বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই শুধু প্যান্ডেল, আলোকসজ্জা আর থিম নয়। বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বনেদি বাড়ির পুজোগুলিতে আজও বেঁচে রয়েছে বহু প্রাচীন রীতি, বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্য। তেমনই এক অনন্য দুর্গাপুজোর সাক্ষী বীরভূমের মারগ্রামের মজুমদার বাড়ি। এখানকার দুর্গাপুজোয় দেবী দশভুজা নন, পূজিতা হন চতুর্ভুজা রূপে।

মারগ্রামের মজুমদার বাড়ির দুর্গাপুজোর অন্যতম বিশেষত্ব দেবীর রূপ। অনেক প্রাচীন বনেদি বাড়ির পুজোর সঙ্গে বলির রীতি জড়িয়ে থাকলেও মজুমদার বাড়ির দুর্গাপুজোয় নেই কোনও বলি। নবমীর যজ্ঞেও বলির প্রথা নেই। পরিবর্তে নিরামিষ পদেই দেবীকে ভোগ নিবেদন করা হয়। অর্থাৎ প্রাচীন ঐতিহ্য ধরে রেখেও এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে বলিবিহীন উপাসনা। এখানে মা দুর্গার চারটি হাত। এক হাতে ত্রিশূল, এক হাতে খড়্গ এবং বাকি দুই হাতে থাকে চক্র ও শঙ্খ। পরিবারের দাবি, পূর্বপুরুষদের সময় থেকেই এই রীতিতে দেবীর আরাধনা হয়ে আসছে। পুজো শুরুর আগে মন্দিরের মধ্যেই ছিন্নমস্তার পুজো করা হয়। এরপর শুরু হয় দেবী দুর্গার আরাধনা।

সময়ের সঙ্গে বদলেছে চারপাশ, বদলেছে পুজোর আয়োজনও। কিন্তু মজুমদার বাড়ির দুর্গাপুজোয় এখনও ধরে রাখা হয়েছে বহু পুরনো রীতি। চতুর্ভুজা দেবীর আরাধনা থেকে ছিন্নমস্তার পুজো, মোচার বড়া থেকে ১৩ রকম ভাজা—সবকিছু মিলিয়ে এই পুজো যেন বাংলার বনেদি সংস্কৃতির এক জীবন্ত দলিল। আর বলির বদলে নিরামিষ ভোগের এই ঐতিহ্য পুজোটিকে দিয়েছে আরও আলাদা পরিচয়। পুজোর ভোগের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কলার মোচা। প্রতিদিন আটটি করে কলার মোচা দিয়ে তৈরি হয় বিভিন্ন পদ। মোচার বড়া, মোচা ভাজা এবং মোচার বড়ার রসা—এই তিন পদ প্রাচীনকাল থেকেই ভোগের অন্যতম আকর্ষণ। পরিবারের সদস্যদের কথায়, মজুমদার বাড়ির পুজোয় কলার মোচা ছাড়া ভোগ যেন অসম্পূর্ণ। দশমীর ভোগেও থাকে আলাদা আয়োজন। চিঁড়ে, দই, খই ও নারকেল-সহ বিভিন্ন পদ দেবীকে নিবেদন করা হয়। ফলে সপ্তমী থেকে দশমী প্রতিটি দিনেই ভোগের পদ ও আচার-অনুষ্ঠানে দেখা যায় নিজস্ব বৈচিত্র্য।

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬