ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের প্রতিবাদে উত্তাল ফ্রান্স। দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষের বিক্ষোভ ক্রমশ সহিংস রূপ নিচ্ছে। কোথাও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, কোথাও অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রশাসন। ইতিমধ্যেই ১ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নজর কেড়েছে এক অদ্ভুত দৃশ্য। প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন ব্যাটম্যান, ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যানের মতো জনপ্রিয় সুপারহিরোদের সাজে কয়েকজন। তাঁদের ঘিরে রীতিমতো উৎসাহ দেখা গিয়েছে বিক্ষোভকারীদের মধ্যে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ শনিবার (২৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন শহরে মূল বিক্ষোভ মিছিলগুলি শান্তিপূর্ণভাবে শুরু হলেও শেষ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাঁর অভিযোগ, উগ্র বামপন্থী গোষ্ঠীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও আতশবাজি ছুড়ে সংঘর্ষ বাধানোর চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীদের উপর অত্যন্ত উচ্চমাত্রার সহিংসতা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এই সংঘর্ষে তুলুজ ও ক্লেরমন্ট-ফেরান্দ শহরে অন্তত দু’জন গুরুতর আহত হয়েছেন। তুলুজে ২০ বছর বয়সি এক যুবকের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবরও সামনে এসেছে। তবে আগের সপ্তাহে যেখানে প্রায় ২৭০০ জনকে আটক করা হয়েছিল, এবার সেই সংখ্যা প্রায় এক হাজার। দোকানপাট ও শপিং সেন্টারগুলিতে বাড়তি নিরাপত্তার কারণে লুটপাটের ঘটনাও তুলনামূলক কম ঘটেছে।

আরও পড়ুন: ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

রাজধানী প্যারিসে মূল পদযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হলেও পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। দেশজুড়ে প্রায় ৪ লক্ষ ১০ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন বলে স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি। তাঁদের মধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার জন ছিলেন প্যারিসে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। অন্যদিকে এই বিক্ষোভের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুপারহিরোদের উপস্থিতির ভিডিও। ব্ল্যাক প্যান্থার ও ক্যাপ্টেন আমেরিকার পোশাক পরা দু’জনকে প্যারিসের রাস্তায় নানা অঙ্গভঙ্গি করতে এবং বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছবি তুলতেও ভিড় করেন অনেকে। এর আগে নেপোলিয়ান বোনাপার্ট ও ব্যাটম্যানের পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ভিডিও ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, স্পাইডারম্যান, সুপারম্যান ও ডেডপুলের সাজেও অনেকে মিছিলে যোগ দিয়েছেন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির পাশাপাশি শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদেও এই আন্দোলন চলছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কায় ২৫ অক্টোবর পর্যন্ত পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রক।

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ