সপ্তমীর লাঞ্চে পাতে হোক বাঙালির প্রিয় ‘দই কাতলা’

Share:

নিজস্ব প্রতিনিধি : দেখতে দেখতে দুর্গাপুজো চলেই এল। হাতে আর কটা দিন মাত্র। পুজো মানেই বাঙালির পেট পুজো। এসময় একটু ভালমন্দ খাবারের থেকে চোখ সরিয়ে রাখতে পারে না বাঙালিরা। তাও আবার যদি তাঁরা ভোজনরসিক হয়। তাই সপ্তমীতে কি বানাবেন ভাবছেন ? দেরি না করে একবার ট্রাই করতে পারেন দই দিয়ে কাতলা মাছের এই সুস্বাদু রেসিপিটি। রান্নার অধিকাংশ সময় যদি হেঁশেলেই চলে যায় তবে উপভোগ করবেন কখন ? তাই লাঞ্চের জন্য কম সময়ে বানিয়ে নিন এই রেসিপিটি। জেনে নিন বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : ৪ টুকরো কাতলা মাছ, ১৫০ গ্রাম ফেটানো টক দই, ৫ টি মাঝারি পেঁয়াজ, পরিমানমত লবন, চিনি, হলুদ, সাদা তেল, নারকেল কোরা, চারমগজ, কাজু, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ঘি

প্রণালী : সবার আগে প্রথমে পেয়াঁজ বেটে নিন। তারপর আদা রসুন এবং লঙ্কা একসঙ্গে বেটে নিন। অন্যদিকে ভেজানো কাজু, নারকেল কোরা এবং চারমগজ বেটে নিন একসঙ্গে।অন্যদিকে একটি পাত্রে টক দই সামান্য লবন এবং চিনি দিয়ে ফেটিয়ে নিতে হবে ভাল করে।

এবার মাছ ভাজার পালা।সাদা তেল দিয়ে লবন এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে মাছ ভেজে নিন। তবে বেশি কড়া করে ভাজবেন না। এবার মাছ ভেজে তুলে নিন।

অপর একটা পাত্রে কিছুটা ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিন। তারপর তাতে পেয়াঁজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিন। এবার সেটা নেড়ে নিয়ে তাতে কাজু চারমগজ এবং নারকেলের পেস্ট দিয়ে দিন। এবার ততক্ষণ কষতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে।তেল ছেড়ে দিলে তাতে দইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ২- ৩ মিনিট নেড়েচেড়ে নিন।

এবার তাতে মাছগুলো দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর ঢাকা খুলে মাছ উলটে আবার ঢাকা দিয়ে দিন। ফের ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা, ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ চাপা দিয়ে দিন। তারপর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। ব্যস রেডি দই কাতলা।

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার