বৃহস্পতিবার আমিষ খায় না ভাই, ভাইফোঁটার মেনুতে রাখুন সুস্বাদু নিরামিষ এঁচোড় পাতুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইফোঁটা মানেই ভাই বা দাদার জন্য হবে স্পেশাল রান্না। সেই তালিকায় যদি থাকে পাতুরি তাহলে ব্যপারটা একেবারে জমে যাবে। চলতি বছরে ভাইফোঁটা পড়েছে বৃহস্পতিবার। তাই অনেকেই আবার আমিষ খাবেন না। আমিষ না হোক নিরামিষ এঁচোড় পাতুরি দিয়েই খুশি করে দিন ভাইকে। দুপুরের খাবার তালিকায় থাকুক এই পাতুরি। ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি। কীভাবে বানাবেন জেনে নিন সবটা।

উপকরণ

এঁচোড় ৫০০ গ্রাম

নারকেল বাটা (৪-৫ টেবিল চামচ)

পোস্ত বাটা (২-৩ টেবিল চামচ)

সরষে বাটা (৩ টেবিল চামচ)

কাঁচালঙ্কা বাটা (২ টেবিল চামচ)

কাঁচালঙ্কা চেরা ৪ টি

হলুদ গুঁড়ো (১ টেবিল চামচ)

নুন ও চিনি

সরষের তেল (৫ টেবিল চামচ)

রসুন বাটা (২ টেবিল চামচ)

কলাপাতা

পদ্ধতি

প্রথমে এঁচোড়কে ডুমো ডুমো করে কেটে নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে এঁচোড়গুলি একেবারে মিহি করে বেটে নিন।  এবার একটি পাত্রে এঁচোড় বাটা, নুন, চিনি, রসুন বাটা, হলুদ, লঙ্কা, পোস্ত বাটা, সরষে বাটা ও সরষের তেল একসঙ্গে মাখিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ। তারপর কলাপাতা চৌকো করে কেটে গ্যাসে সেঁকে নিন। এরপর ওই পাতায় কিছুটা সরষের তেল মাখিয়ে তার উপর পাতুরির জন্য তৈরি মিশ্রণ রেখে তার উপর একটি কাচালঙ্কা চেরা দিয়ে মুড়ে দিন কলাপাতা। সুতো দিয়ে  কলাপাতা ভালো করে বেঁধে নিন যাতে খুলে না যায়। এরপর গ্যাসে চাটু বসিয়ে অল্প তেল ব্রাশ করে একে একে   পাতুরি সাজিয়ে স্টিমে বসান। ১০ মিনিট পর উল্টে আবারও  স্টিমে রাখুন। রান্না শুরুর  ২০ মিনিট পর নামিয়ে ফেলুন তাহলেই রেডি  এঁচোড়ের পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে দুপুরে ভাইকে পরিবেশন করুন।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

অবৈধ নির্মাণ! ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় ভাঙতে হাজির পুরসভার কর্মীরা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু