বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিষ্টি খেতে ভালবাসেন, অথচ চেনা মিষ্টির বাইরে একটু অন্য স্বাদ খুঁজছেন? তা হলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিউলির ডালের মিষ্টি রস বড়া। সাধারণত নোনতা পদে ব্যবহৃত বিউলির ডাল দিয়েই তৈরি করা যায় এমন এক অভিনব মিষ্টি। বাইরে হালকা মুচমুচে, ভিতরে নরম বড়া যখন এলাচের গন্ধমাখা মিষ্টি রসে ডুবে যায়, তখন স্বাদে আসে একেবারে অন্যরকম মাধুর্য। উৎসবের মরসুমে অতিথি আপ্যায়ন হোক কিংবা বিকেলের জলখাবারের পর মিষ্টিমুখ-এই পদটি হতে পারে বাড়ির রান্নাঘরের নতুন আকর্ষণ।

উপকরণ

বিউলির ডাল -১ কাপ
চিনি -১ কাপ
জল-৩ কাপ
এলাচ -৩-৪টি
তেল- বড়া ভাজার জন্য
ক্ষীর -২ টেবিল চামচ 
কেশর -সামান্য
পেস্তাবাদাম বা বাদাম কুচি -সাজানোর জন্য

প্রণালী

প্রথমে বিউলির ডাল ৩-৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ডাল নরম হয়ে গেলে জল ঝরিয়ে মিহি করে বেটে নিন। প্রয়োজনে সামান্য জল দিয়ে ডালটি ভাল করে ফেটিয়ে নিন। ডাল যত ভাল করে ফেটানো হবে, বড়া ততই নরম ও হালকা হবে। এবার কড়াইয়ে তেল গরম করে বাটা ডাল থেকে ছোট ছোট গোল বা চ্যাপ্টা বড়া তৈরি করে ছেড়ে দিন। মাঝারি আঁচে বড়াগুলি সোনালি করে ভেজে তুলে রাখুন। অন্য একটি পাত্রে ৩ কাপ জল, ১ কাপ চিনি এবং এলাচ দিয়ে ফুটিয়ে নিন। প্রায় ৫-৭ মিনিট ফুটলে রস কিছুটা ঘন ও হালকা আঠালো হয়ে আসবে। এ বার গরম ভাজা বড়াগুলি সেই গরম রসে দিয়ে পাত্রটি ঢেকে ২০-৩০ মিনিট রেখে দিন। এতে বড়ার ভিতর পর্যন্ত মিষ্টি রস ভালভাবে ঢুকে যাবে। পরিবেশনের আগে চাইলে উপর থেকে সামান্য ক্ষীর, কেশর এবং পেস্তাবাদাম বা বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন। ঠান্ডা বা হালকা উষ্ণ, দুই ভাবেই পরিবেশন করা যায় এই মিষ্টি রস বড়া।

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং