এই মুহূর্তে

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

নিজস্ব প্রতিনিধি: সেই প্রাচীন কাল থেকেই বাঙালির সঙ্গে মিষ্টির ঘনিষ্ঠ সম্পর্ক। শেষ পাতে মিষ্টি না হলে খাওয়া অসম্পূর্ণ থেকে যায়। দোকান থেকে মিষ্টি কেনা হয় কিন্তু বাড়িতে বানানো মিষ্টির স্বাদ একেবারে অন্যরকম হয়। গাজর, রাঙা আলুর হালুয়া তো খেয়েছেন এবার বাড়িতে বানান ভিন্ন স্বাদের লাউ ও ছানার হালুয়া। খেতে হবে দুর্দান্ত। এই মিষ্টি ডায়াবেটিক রোগীরাও খেতে পারেন অনায়াসে। কীভাবে বানাবেন জেনে জিন রেসিপি। 

উপকরণ 

কচি লাউ: গ্রেট  করা ২ কাপ (জল ঝড়ানো )   

গুঁড়া দুধ: ১ কাপ

ঘি: ১ কাপ

এলাচি: ছেঁচা ২টি

দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা

তেজপাতা: মাঝারি ১টি

ছানা: ২ কাপ

লবণ: আন্দাজমতো

চিনি: ৩ কাপ

খাওয়ার সবুজ রং: ২-৩ ফোঁটা (ঐচ্ছিক)

পদ্ধতি 

প্রথমে গ্রেট করা লাউয়ের সঙ্গে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিন।  গ্যাসে প্যান গরম করে তাতে ঘি দিন  কিছুটা। গরম হলে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিন। সুন্দর  গন্ধ বের হলে  ঘি গরম হলে তাতে লাউয়ের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করুন।  লাউয়ের মধ্যে থাকা অতিরিক্ত জল শুকিয়ে  এলে তাতে যোগ করুন ছানা ও লবণ। আবার নাড়াচাড়া করুন। যদি সুন্দর দেখতে চান তাহলে যোগ করুন অল্প ফুড কালার। তাপর তাতে দিন চিনি। মিশ্রণটি আঠালো হয়ে এলে তেজপাতা, দারুচিনি ও এলাচ তুলে  ফেলে দিন। তাপর একটি পাত্রে ঘি মাখিয়ে তার উপর সেটি ঢেলে  পছন্দমতো আকারে কেটে নিন। ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। খাওয়ার পর পরিবেশন করুন লাউ ও ছানার হালুয়া।   

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ