রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোঘল ঘরানার খাবারের মধ্যে আফগানি চিকেন অত্যন্ত জনপ্রিয় পদ। এর বিশেষত্ব হল হালকা মশলা, ক্রিমি টেক্সচার এবং দারুণ সুগন্ধ। খুব বেশি ঝাল নয়, বরং দই, কাজুবাদাম ও ক্রিমের মোলায়েম স্বাদ এই রান্নাকে করে তোলে আলাদা। রাতের ডিনার বা বিশেষ অতিথি আপ্যায়নে সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। বাড়িতেই রেস্তোরাঁর স্বাদ পেতে চাইলে একবার বানিয়ে দেখতে পারেন আসল আফগানি চিকেন।

উপকরণ

•মুরগির মাংস – ৭৫০ গ্রাম (মাঝারি টুকরো করা)

•টক দই- ১ কাপ

•ফ্রেশ ক্রিম – ½ কাপ

•কাজুবাদাম পেস্ট ৩ টেবিল চামচ

•আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
•কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ

•গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

•গরম মশলা গুঁড়ো – ½ চা চামচ

•লেবুর রস – ১ টেবিল চামচ

•সাদা মাখন – ২ টেবিল চামচ

•সামান্য সাদা তেল

•নুন – স্বাদমতো

প্রণালী

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বড় বাটিতে টক দই, কাজুবাদাম পেস্ট, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মশলার মিশ্রণে মুরগির টুকরোগুলো ভালোভাবে মাখিয়ে নিন। বাটি ঢেকে অন্তত ১-২ ঘণ্টা রেখে দিন। সময় থাকলে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রাখলে স্বাদ আরও ভালো হবে। এরপর একটি কড়াইয়ে সামান্য তেল ও মাখন গরম করুন। ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ঢেকে প্রায় ১০-১২ মিনিট রান্না করুন যাতে মাংস নরম হয়ে যায়। এবার ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে দিন। আরও ৫-৭ মিনিট কম আঁচে রান্না করুন, যাতে গ্রেভি ঘন ও ক্রিমি হয়ে ওঠে।

রান্না হয়ে গেলে উপর থেকে সামান্য মাখন বা ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। রুমালি রুটি, নান বা পরোটার সঙ্গে এই আফগানি চিকেন খেতে দারুণ লাগে। হালকা মশলার জন্য ছোট থেকে বড়-সবাই সহজেই এই পদ উপভোগ করতে পারবেন।

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিলেন তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

চিকিৎসায় গাফিলতির অভিযোগ,করিমপুরে বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাতর মৃত্যু

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু