দীপাবলিতে উদরপূর্তি হোক মোহিনীমোহন মাটন দিয়ে, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই রয়েছে খাদ্যরসিক বাঙালি। শুধু একটা ছুতো পাওয়ার অপেক্ষা। চলছে উৎসবের মরশুম। এই সময়ে জমিয়ে খাওয়াদাওয়া না করলে চলে নাকি। কালীপুজো মানেই মাংস খাওয়ার হিড়িক থাকে। রেস্তরাঁর লম্বা লাইনে দাঁড়িতে বিরক্ত হতে না চাইলে বাড়িতে একাব্রে ভিন্ন স্বাদে নিয়ে নিতে পারেন জিভে জল আনা মোহিনীমোহন মাটন। যার সুগন্ধ বাড়িকে ভরিয়ে দেবে। সেই সঙ্গেই অতিথিরাও হাত চেটেপুটে খাবে। এই পুজোয় তাই বাড়িতেই তৈরি করে ফেলুন পছন্দের এই পদ

উপকরণ

মাটন (২৫০ গ্রাম)

টমেটো কুচি

সর্ষের তেল (৮ টেবল চামচ)

পেঁয়াজ কুচি (৩টি)

আদা-রসুন বাটা দেড় টেবল চামচ

টকদই ২ টেবল চামচ

গোটা জিরে আধ চা-চামচ

গোটা গরম মশলা

কাঁচালঙ্কা

তেজপাতা ২টি

গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ

হলুদ গুঁড়ো ১ চা-চামচ

লঙ্কা গুঁড়ো ১ টেবল চামচ

ধনে গুঁড়ো  ১ টেবল চামচ

শাহি গরম মশলা গুঁড়ো  আধ চা-চামচ)

নুন

পদ্ধতি

প্রথমে মাংস ভালো করে ধুয়ে টকদই আর টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ১ ঘণ্টা। এরপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিন। সুন্দর গন্ধ বের হলে তাতে যোগ করুন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে যোগ করুন ম্যারিনেটেড মাটন। ভালো করে নাড়াচাড়া করে একে একে যোগ করুন  কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ,ধনে গুঁড়ো ও গুঁড়ো গরম মশলা। কড়াইয়ের ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকুন। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেবেন যেন ধরে না যায়। এবার মাংস আধসেদ্ধ হলে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে নুন মিশিয়ে ২টি সিটি দিন। তাহলেই রেডি  মোহিনীমোহন মাটন। এবার ভাত বা পোলাও-এর সঙ্গে পরিবেশন করুন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা