নবমীর থালায় আনারসি ইলিশের জাদু ! বানিয়ে দেখুন একবার

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো এল বলে। ঘরের বাইরে দাঁড়িয়ে আছে কে ? এ যে উমা। পুজোর গন্ধে আকাশ বাতাস মেতে উঠেছে।পুজো মানে একটু ভালমন্দ হবে। ভোজনরসিক বাঙালিরা সারাবছর নিয়ম কানুন মেনে চললেও পুজোর সময় খাবার চেখে দেখতে ওস্তাদ। তা হবে নাই না কেন বাঙালির বারো মাসে তেরো পার্বন থাকলেও প্রাণের দুর্গাপুজোই আসল আবেগ। নবমীর দিন কি বানাবেন ভাবছেন ? বাঙালির হেঁশেলে ম ম করছে ইলিশের গন্ধে। নবমীর দুপুরে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে পাতে আলো করে থাকে ইলিশ। পদ যাই হোক, ইলিশ থাকলে আর কিছু না হলেও যেন চলে যায়। পাতুরি, ঝোল,সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন এবার ভিন্ন স্বাদ চাই নাকি? তবে বানিয়ে ফেলুন দেখি আনারসি ইলিশ। তেমন কিছু লাগে না। কয়েকটি উপকরণেই সহজেই বানানো যায়। ঝটপট জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ : ৫ টুকরো ইলিশ মাছ, আধা কাপ আনারসের টুকরো, ১ কাপ আনারসের রস, পেঁয়াজ (বাটা), আদা ও রসুন বাটা, তেল, লবন, হলুদ গুঁড়ো,কাঁচা লঙ্কা লেবুর রস ও লাল লঙ্কার গুঁড়ো

প্রণালী : প্রথমে ইলিশ মাছগুলো ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন।এরপর লবন আর সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে নিন। কিংবা মাছগুলো কাঁচা রাখতেও পারেন। এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে একটি মিশ্রণ তৈরি করে নিন।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে সেই পেঁয়াজের মিশ্রণটি ভাল করে কষিয়ে নিন। মিশ্রণে পরিমানমত লবন দিয়ে নাড়াচাড়া করুন। এবার যদি কাঁচা মাছ রাখেন তবে তাতে মাছের টুকরো গুলো দিয়ে আরও একবার কষিয়ে নিন। মিনিট পাঁচেক পর ভাল করে নেড়েচেড়ে তাতে এবার আনারসের রস দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিন। তাতে লেবুর রস খানিকটা মিশিয়ে দিন। মাছ হয়ে এলে ঝোল মাখো মাখো রাখতে পারেন কিংবা লো ফ্লেমে এটি  ফুটিয়ে নিয়ে ঝোলও রাখতে পারেন।

কিংবা যদি ভাজা মাছ দিতে চান তবে ঝোল ফুটে এলে তাতে ভাজা ইলিশ মাছ আর আনারসের টুকরো দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ আনারসি।  

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ