এই মুহূর্তে

এবার শীতে খান চকলেটের পাটিসাপটা

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে শীতকাল (winter season) । শীত মানেই বিভিন্ন প্রকার মেলা, পিকনিক, বা নাইট পার্টির পাশপাশি বিভিন্ন প্রকার খাওয়া দাওয়া, শীত মানেই খাদ্য রসিক বাঙালির খাবারের তালিকায় জায়গা করে নেয় কমলা লেবু, নলেন গুড়, মোয়া থেকে বিভিন্ন প্রকার কেকের মত সুস্বাদু মরশুমি খাবার। তবে পিঠে পুলি এবং পায়েস ছাড়া বাঙালির শীতকাল অসম্পূর্ণ। শীতের মিঠে রোদ গায়ে মেখে নলেন গুড় দিয়ে পিঠে খাওয়ার মত আনন্দ বর্তমান কর্ম ব্যাস্ত জীবনে খুব একটা পাওয়া যায় না। কিন্তু তাই বলে শীতের দিনে বাঙালি পিঠে (Pithe) খাবেনা এটা হতে পারে না। মা ঠাকুমার হাতের তৈরি পিঠের রকম ফের কিছু নয়। পাটিসাপ্টা, পুলি পিঠে, ভাজা পিঠে আরও কত কী। কিন্তু কখনো কী খেয়ে দেখেছেন চকলেটের তৈরি পাটিসাপটা (chocolate patisapta) ? আজ আপনাদের জন্য রইল চকলেটের পাটিসাপটা তৈরির সহজ এই রেসিপি।

উপকরণ: 

১। ময়দা-২৫০ গ্রাম

২। দুধ এক কাপ

৩। সুজি ১০০ গ্রাম

৪। চিনি ১০০ গ্রাম

৫। সন্দেশ অথবা খোয়া ক্ষীর ১০০ গ্রাম

৬। চকলেট একটি

৭। তেল এক কাপ 

প্রণালী:

প্রথমে চকলেট আর তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার একটা নন স্টিক ফ্রাইপ্যানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে তার মধ্যে একটা চকলেট টুকরা দিয়ে দুই পাশ থেকে ভাজ করে নিতে হবে। চকলেট নিজে থেকেই গলে যাবে৷ এরপর ভাজ কড়া অবস্থাতেই উল্টে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে চকলেটের পাটিসাপটা৷ কিছুটা চকলেট গলিয়ে উপর থেকে ভেজে রাখা পাটিসাপটা গুলির উপর ছড়িয়ে পরিবেশন করুন।

Published by:

Share Link:

More Releted News:

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

খাবারের প্রতি অগাধ ভালোবাসা থেকেই জন্ম ‘Asha’s’ রেস্তোরাঁ , কী ছিল আশার প্রিয় পদ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ