চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: চায়ের সঙ্গে মুচমুচে নিমকি খেতে ভালবাসেন অনেকেই। তবে যদি দোকানের একঘেয়ে তেলযুক্ত নিমকি খেতে ভাল না লাগে তাহলে চিন্তার কোনও কারণ নেই। স্বাদ বদলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের মেথির নিমকি। যদি বাজারে মেথি শাক না পাওয়া যায় তাহলেও ভাবার কোনও কারণ নেই। বাড়িতে থাকা কসৌরি মেথি দিয়েই সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মেথির নিমকি। অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি এই মুখরোচক স্ন্যাকস একবার বানিয়ে কাচের শিশিতে রেখে দিলে প্রায় মাসখানেক খেতে পারবেন। বন্ধুদের সঙ্গে বিকেলের চায়ের আড্ডা হোক কিংবা হঠাৎ অতিথি আপ্যায়ন, মেথির নিমকি হতে পারে দারুণ সঙ্গী।     

উপকরণ

ময়দা – ২ কাপ

কসৌরি মেথি বা মেথি শাক কুচানো –  ৩ টেবিল চামচ

নুন – স্বাদমতো

সাদা তেল বা ঘি – ৩ টেবিল চামচ (ময়ানের জন্য)

জল – প্রয়োজনমতো

সাদা তেল (নিমকি ভাজার জন্য)- ২ কাপ

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ময়দা নিন। তার মধ্যে স্বাদমতো নুন ও কসৌরি মেথি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। টাটকা মেথি শাক ব্যবহার করলে তবে তা মিহি করে কুচিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে দিন। এ বার ময়দার মধ্যে সাদা তেল বা ঘি মেশান। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিন। নিমকি মুচমুচে করার জন্য ময়দায় ময়ান ভালভাবে মেশানো জরুরি। খেয়াল রাখবেন মন্ড যাতে খুব নরম না হয়ে যায়। মাখা ময়দার গায়ে সামান্য তেল মাখিয়ে একটি পাত্রে রেখে ঢাকা দিয়ে প্রায় ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর ময়দা থেকে লেচি কেটে বেলে নিন। তারপর পছন্দমতো তিনকোনা, ছোট চৌকো কিংবা কুচো নিমকির আকারে কেটে নিন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে মাঝারি আঁচে নিমকিগুলি সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। নিমকি পুরোপুরি ঠান্ডা হলে শুকনো, পরিষ্কার ও বায়ুরোধী কাচের শিশিতে ভরে রাখুন। আর্দ্রতা থেকে দূরে রাখলে প্রায় মাসখানেক পর্যন্ত ভাল থাকতে পারে। তবে গন্ধ, স্বাদে কোনও পরিবর্তন হলে না খাওয়াই ভাল।  

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

‘করওয়া চৌথ’-এ বক্রী পাঁচ গ্রহ, ৪ রাশির জাতকদের জীবনে দুর্দিনের শুরু

৬০ বছরের পুরনো মন্দিরের জমি দখল করে চাষাবাদ জামায়াত নেতার

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি