প্যাকেটবন্দি আদা-রসুন বাটায় ভেজাল? বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নাঘরে সময় বাঁচাতে আজকাল অনেকেই প্যাকেটবন্দি আদা-রসুনের পেস্ট ব্যবহার করেন। এতে রান্না দ্রুত শেষ হলেও খাবারের স্বাদ অনেক সময় আগের মতো থাকে না। তার চেয়েও বড় চিন্তার বিষয় হল, বাজারে পাওয়া এই প্যাকেটজাত পেস্টে প্রিজারভেটিভ ও অতিরিক্ত সোডিয়াম ব্যবহার করা হয়, যা দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। সম্প্রতি হায়দরাবাদে খাদ্য সুরক্ষা অভিযানে একটি বেসরকারি মশলা প্রস্তুতকারী সংস্থার কারখানা থেকে ভেজাল মেশানো বাটা মশলা এবং নিম্নমানের কাঁচামাল বাজেয়াপ্ত করেছে সিটি পুলিশের টাস্ক ফোর্স। এই ঘটনার পর প্যাকেটজাত আদা-রসুন পেস্টের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, রান্নার সুবিধার জন্য চাইলে বাড়িতেই আদা-রসুনের পেস্ট তৈরি করে সংরক্ষণ করা যায়। সঠিক পদ্ধতি মেনে রাখলে এই পেস্ট কয়েক মাস পর্যন্ত ভালো থাকে।স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করতে চাইলে আদা ও রসুন আলাদা করে বেটে এয়ারটাইট পাত্রে ভরে উপরে সামান্য সর্ষের তেল দিয়ে রাখলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

এক থেকে দুই মাস রাখতে চাইলে আদা-রসুন একসঙ্গে মিক্সারে বেটে তাতে দুই চামচ সর্ষের তেল ও সামান্য নুন মিশিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যায়।আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে চাইলে পেস্টটি আইস ট্রেতে ঢেলে ফ্রিজে জমিয়ে আইস কিউব বানিয়ে জিপলক ব্যাগে রেখে দেওয়া যায়। প্রয়োজনে একটি করে কিউব বের করে ব্যবহার করা যাবে। এছাড়া সাদা ভিনিগার মিশিয়ে একই পদ্ধতিতে সংরক্ষণ করলে আদা-রসুনের পেস্ট ছয় মাসেরও বেশি সময় ভালো থাকে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান