মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিদিনের ডাল-ভাত বা রুটির সঙ্গে একই ধরনের পদ খেতে খেতে একঘেয়ে লাগতেই পারে। আবার বাড়িতে অতিথি এলে কিংবা ছুটির দিনে একটু রাজকীয় স্বাদের কিছু খেতে ইচ্ছে করলেও সবসময় দামি পনির বা প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে থাকে না। এমন পরিস্থিতিতে রান্নাঘরে থাকা সাধারণ মসুর ডাল দিয়েই বানিয়ে ফেলতে পারেন একেবারে রেস্তরাঁর মতো সুস্বাদু ও ক্রিমি মসুর ডালের কোপ্তা। মশলাদার গ্রেভির সঙ্গে নরম কোপ্তার এই পদ লুচি, রুটি, নান কিংবা ভাত, সবকিছুর সঙ্গেই জমে যাবে।

কোপ্তার জন্য উপকরণ

 ১ কাপ লাল মসুর ডাল (ভেজানো)

আধ কাপ সেদ্ধ ও মাখা আলু 

২ টেবিল চামচ বেসন 

আধ চা চামচ জিরে 

আধ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

২টি কাঁচালঙ্কা

ধনেপাতা

স্বাদমতো নুন

তেল  

গ্রেভির জন্য  উপকরণ

২টি পেঁয়াজ

৩টি পাকা টমেটো

১ টেবিল চামচ আদা-রসুনের পেস্ট

১০-১২টি কাজুবাদাম

২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

১ চা চামচ কসুরি মেথি

আধ চা চামচ গরম মশলা

গোটা মশলা ( ১টি তেজপাতা, ১ টুকরো দারচিনি ও ২টি এলাচ) 

হলুদ

ধনে গুঁড়ো

কাশ্মীরি লঙ্কা

নুন 

তেল বা ঘি লাগবে 

পদ্ধতি 

প্রথমে ভেজানো মসুর ডাল থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে দানা দানা করে বেটে নিন। খুব মিহি করে পেস্ট করার প্রয়োজন নেই। এরপর একটি পাত্রে বাটা ডাল, মাখা আলু, বেসন, কাঁচালঙ্কা, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, জিরে ও নুন দিয়ে ভালভাবে ফেটিয়ে নিন। এবার মিশ্রণ থেকে ছোট ছোট গোল বল তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কোপ্তাগুলি সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। চাইলে ডিপ ফ্রাইয়ের বদলে অল্প তেলে শ্যালো ফ্রাই করতে পারেন।

এরপর তৈরি করতে হবে ক্রিমি গ্রেভি। কড়াইয়ে তেল বা ঘি গরম করে তেজপাতা, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। এরপর পেঁয়াজের পেস্ট এবং আদা-রসুনের পেস্ট দিয়ে ভালভাবে ভাজুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে টমেটোর পিউরি, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা ও নুন দিয়ে রান্না করুন। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে বুঝবেন গ্রেভি কষানো হয়েছে। এবার ভেজানো ও বাটা কাজুবাদাম এবং এক কাপ জল দিয়ে প্রায় ৫ মিনিট কম আঁচে রান্না করুন। শেষে গরম মশলা, ভাজা কসুরি মেথি এবং ফ্রেশ ক্রিম মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে মসৃণ, ঘন ও ক্রিমি গ্রেভি। 

 

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের সভাধিপতি হলেন দীপালি বালা

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের