এই মুহূর্তে

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

নিজস্ব প্রতিনিধি: গাজর সাধারণত স্যালাড হিসেবে ব্যবহার করা হয়। অনেকে আবার তরকারি করেও খান।  রঙিন এই সবজি দিয়ে বানানো যায় নানা পদ। তবে অনেকে আবার আচার খেতে পছন্দ করেন। সারা বছর ভাত বা রুটির সঙ্গে আচার খেতে চাইলে বানিয়ে রাখতে পারেন গাজর-মুলো দিয়ে আচার। কীভাবে বানাবেন রইল সহজ রেসিপি।  

উপকরণ 

গাজর: ৩ কাপ ( সরু সরু কাটা)

মুলো: ১ কাপ ( সরু সরু কাটা)

সবুজ: ক্যাপসিকাম ১ কাপ ( সরু সরু কাটা) 

আদা: আধা কাপ ( সরু সরু কাটা)

পেঁয়াজ: ১ কাপ ( সরু সরু কাটা)

রসুন: ২ কোয়া

ভিনেগার: ২ কাপ

লবণ: আধা চা-চামচ

চিনি: আধা চা-চামচ

গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ

গোটা ধনে: আধা চা-চামচ

গোটা সর্ষে

সর্ষের তেল 

 পদ্ধতি

প্রথমে  গাজর, মুলো, ক্যাপসিকাম, আদা ও পেঁয়াজ শুকনা কাপড়ে মুছে ভালোভাবে জল ঝরিয়ে নিন। বাকি সব মশলার উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মেথি ও সর্ষে ফোড়ন দিন। তারপর মশলা মাখানো গাজর টেলে ২ থেকে ৩ মিনিট ভাজুন। এবার পরিষ্কার, শুকনা কাচের বয়ামে ভরে নিন। নামানোর আগে ভিনেগার (সংরক্ষণের জন্য) ও স্বাদমতো লবণ ও চিনি মেশান।  উপর থেকে বেশি করে তেল  দিয়ে  ঢাকনা বন্ধ করে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। ২-৩ দিন পর মজে গেলে খাওয়ার উপযোগী হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ