পয়লা বৈশাখের দিন লাঞ্চে রাখুন ভেটকির এই অসাধারণ রেসিপিটি 

যেটি পয়লা বৈশাখের দিন দুপুরে খাবার পাতে রাখতেই পারেন। তার নাম রসুন গোলমরিচের ভেটকি। জেনে নিন এই রান্নার কৌশল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই পয়লা বৈশাখ। এদিন প্রতিটি বাঙালি পরিবার কাজকর্ম সব ভুলে একসঙ্গে বাড়িতে থেকে আনন্দ করবেন। তবে পয়লা বৈশাখ মানেই ভুরি ভোজ। সকলে একত্রিত হওয়া মানেই জমিয়ে চলবে সকাল বিকেল এবং রাতের ভোজ পর্ব। যেখানে থাকবে মাছ, মাংস, চিংড়ি, রুই কত কী। বাঙালি মানেই মাছ থাকতেই হবে। আর মাংসও থাকবে, তাই এদিন ডায়েটকে বলুন বাঈ বাঈ। আজ জানাবো মাছের এক বিশেষ রান্নার কথা, যেটি পয়লা বৈশাখের দিন দুপুরে খাবার পাতে রাখতেই পারেন। তার নাম রসুন গোলমরিচের ভেটকি। জেনে নিন এই রান্নার কৌশল। 

উপকরণ

কলকাতা ভেটকি (১০০ গ্রাম, পেটি হলে ভাল), লেবুর রস (২০ মিলি), কাঁচা হলুদ বাটা (৫ গ্রাম), লাল লঙ্কা বাটা (৬ গ্রাম), আধভাঙা গোলমরিচ  (৫ গ্রাম), রসুনের আচার (৫০ গ্রাম), টকদই (৫০ গ্রাম), নারকেল বাটা (৩০ গ্রাম), সর্ষে বাটা (১০ গ্রাম), নুন, সর্ষের তেল (২০ মিলি), কলাপাতা (২ টি),  রসুন বাটা (অল্প)।

প্রণালী

ভেটকি মাছের টুকরো পরিষ্কার করে নিন। একটা বাটিতে ২৫০ মিলি জল, রসুন বাটা, লেবুর রস ও নুন মিশিয়ে তাতে মাছের টুকরোটা  মিনিট ১৫ রাখুন। রসুনের আচারের রসুন রসুন কুচিয়ে নিন। অন্য আরেকটা বাটিতে লঙ্কা বাটা, কাঁচা হলুদ বাটা, লেবুর রস, গোলমরিচ, আচারি রসুন কুচি ও তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে তার মধ্যে মাছটা আরো ৩০ মিনিট  ম্যারিনেট করে রাখুন। করে সেঁকা কলাপাতায় মাছটা মুড়ে, বেঁধে ৮-১০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি এই রসুন গোলমরিচের ভেটকি।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত