নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির পাতুরি মানেই কলাপাতার মোড়কে লুকিয়ে থাকা সর্ষের ঝাঁঝ, কাঁচালঙ্কার সুবাস আর মশলার অপূর্ব মেলবন্ধন। সাধারণত মাছ দিয়েই পাতুরি তৈরির কথা মনে আসে। তবে মাছ নয়, পনির দিয়েও তৈরি করা যায় অসাধারণ স্বাদের পনির পাতুরি। নিরামিষ রান্নায় একটু অন্যরকম স্বাদ আনতে এই পদ হতে পারে একেবারে আদর্শ। সর্ষে-পোস্তের ঝাঁঝের সঙ্গে গন্ধরাজ লেবুর সুবাস আর কলাপাতায় ভাজার নিজস্ব গন্ধ—সব মিলিয়ে গরম ভাতের সঙ্গে এই পদ জমে উঠবে। বাড়িতে সহজেই কীভাবে বানাবেন পনির পাতুরি, রইল সম্পূর্ণ রেসিপি-

উপকরণ

পনির — ৫০০ গ্রাম

সাদা সর্ষে — ৪ চামচ

কালো সর্ষে — ৪ চামচ

পোস্ত — ৪ চামচ

নারকেল কোরা — ½ কাপ

কাঁচালঙ্কা — ১০টি

গন্ধরাজ লেবুর জেস্ট — ১ চামচ

গন্ধরাজ লেবুর রস — ১ টেবিল চামচ

টক দই — ৪ টেবিল চামচ

সরষের তেল — ½ কাপ

চিনি — ১ টেবিল চামচ

নুন — স্বাদমতো

কলাপাতা — ১টি বড়

আরও পড়ুনঃ নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

প্রণালী

প্রথমে পনির উষ্ণ গরম জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে হাতের সাহায্যে ভাল করে মেখে মসৃণ করে নিন। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল কোরা এবং ৪টি কাঁচালঙ্কা একসঙ্গে মিহি করে বেটে নিন। এবার সেই মশলার পেস্ট পনিরের সঙ্গে ভালভাবে মিশিয়ে দিন। এতে গন্ধরাজ লেবুর জেস্ট ও রস, টক দই, নুন, চিনি এবং ৪ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভাল করে মেখে নিন।

কলাপাতা চৌকো করে কেটে দু’পিঠ হালকা আঁচে সেঁকে নিন। পাতায় সর্ষের তেল মাখিয়ে পনিরের মিশ্রণ দিন। উপরে একটি কাঁচালঙ্কা রেখে কলাপাতা ভাল করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। শেষে প্যানে বাকি সর্ষের তেল গরম করে পাতুরির দু’পিঠ ভালভাবে সেঁকে নিন। কলাপাতায় হালকা পোড়া রং ধরলেই তৈরি পনির পাতুরি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়