বেগুনের শীতকালীন এই রেসিপি খেয়েছেন ? স্বাদ ভুলতে পারবেন না…

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই বেগুনের পদ হবে না তা হয় না। তবে রোজ রোজ বেগুন খেতে একঘেঁয়ে লাগছে ? তবে বেগুন দিয়েই বানিয়ে নিতে পারেন বাহারি পদ। সাধারনত আমরা বেগুন ভাজা, বেগুন সর্ষে, আচারি বেগুন খেয়ে থাকি। কিন্তু কখনও মশলা বেগুন খেয়ে দেখেছেন? হেঁশেলের একঘেয়ে পদ ছেড়ে এবার রাঁধুন ‘মশলা বেগুন’। এটি খেতে যেমন সু্স্বাদু তেমনই কম সময়ে বানানো যায়। জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ : ৪০০ গ্রাম বেগুন, তিল বীজ, চিনা বাদাম-৪০ গ্রাম, নারকেল কোড়া, লাল লঙ্কা, লবন-স্বাদমত, তেল, ৫০ গ্রাম চিনাবাদাম কুচি, পেঁয়াজ-টমেটো পেস্ট করার জন্য– জন্য, তেল, পেঁয়াজ-১৫০ গ্রাম, আদা-রসুন বাটা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা। গ্রেভির জন্য- তেল, ২ চামচ সরষে, মেথি- ১ টেবিলচামচ, কারি পাতা-১০টি, পেঁয়াজ-১৫০ গ্রাম, তেঁতুল জল ১৫০ গ্রাম ও ধনে পাতা

প্রণালী : প্রথমে কড়াইতে চিনাবাদাম দিয়ে অল্প আঁচে ৪ মিনিট ভাজুন। এর পর তিল বীজ, নারকেল কোরা দিয়ে ভালো করে ভেজে নিন। ওর মধ্যে লাল লঙ্কা ও লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ভাজা-সহ সমস্ত উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

এরপর বেগুনগুলো মাঝখান থেকে চার ফাঁক চিরে নিন। এবার বেগুনের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নিন।কড়াইতে তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে তাতে মশলা মাখানো বেগুনগুলো দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট পর্যন্ত রেখে রান্না করে নিন। বেগুনের রঙ যখন ঘন বাদামী বর্ণের হয়ে যাবে তখন কড়াই থেকে নামিয়ে নিন।

পেস্টের জন্য, প্রথমে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। এবার আদা-রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। এবার ওই মশলা থেকে তেল ছেড়ে দিলে ওভেনের আঁচটা একটু কমিয়ে নিন। এবার ওর মধ্যে তেঁতুলের জল মিশিয়ে দিন। গ্রেভিটা বেশ থকথকে হয়ে এলে তাতে লবন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও গরম মশলা দিয়ে দিন। ৩-৫ মিনিট পর্যন্ত নরম আঁচে রান্না করুন। সমস্ত উপকরণ ব্লেন্ডারে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

আরও পড়ুন : ভাত বেঁচে গেছে ? তা দিয়েই বানিয়ে ফেলুন ‘সবুজ মোতি পোলাও’

কড়াইতে তেল গরম করে তাতে গোটা সর্ষে, মেথি ও কারিপাতা ফোড়ন দিন। এর পর পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ-টমোটোর পেস্ট দিয়ে দিন। আগে থেকে মশলা-সহ বেগুন ভাজা দিয়ে দিন। আবারও একটু তেঁতুল জল দিয়ে দিন। পুরো রান্নাটা ঢাকা দিয়ে দিন। সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রান্নাটা করুন। শেষে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মশলা বেগুন। খেতে অসাধারন হয় বেগুনের এই পদ।

আরও পড়ুন : চেখে দেখেছেন কী ঠাকুরবাড়ির হেঁশেলের সুস্বাদু এই পোলাও ?

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা