শীতের সদ্য ওঠা নতুন চালে মুর্শিদাবাদের বিখ্যাত এই পিঠে খেয়েছেন নাকি ?

Share:

নিজস্ব প্রতিনিধি : কুয়াশায় ঢাকা পথের পাশে দাঁড়িয়ে শীতের সদ্য ওঠা নতুন চালে তৈরি ধুকি পিঠা ও ঝোলাগুড়, যে খেয়েছে সেই জানে। এর স্বাদ যে ভোলার নয়। বাংলার সংস্কৃতির সঙ্গে এর নিবিড় যোগসুত্র রয়েছে।এই পিঠের সঙ্গে চা, তরকা সব চলে। এখানের ধুকি-র সঙ্গে অনেক মিল ভাপা পিঠের। এর সঙ্গে মিল পাওয়া যায় দক্ষিণ ভারতের ইডলিরও। উনুনের ভাপানো এই পিঠে মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্য। ধিকিধিকি আগুনে এই পিঠে হয় এর নাম ধুকি পিঠে। মুখে দিলেই গলে যায়। তবে জেনে নিন বাড়িতে কীভাবে বানাবেন সুস্বাদু এই পিঠে।

উপকরণ : ৫ কাপ চালের গুঁড়ো, পরিমাণ মত জল, নারকেল কোরা ৩ কাপ, ৬০০ গ্রাম খেজুরের গুড়, ৩ কাপ ঘন দুধ, ২ কাপ মাখা সন্দেশ, অল্প লবন

প্রণালী : প্রথমে জলে অল্প লবন মিশিয়ে নেবেন।এবার চালের গুঁড়োতে লবন জল এমনভাবে ছিটিয়ে মেশান যাতে গুঁড়ো দলা না বাঁধে ও ভিজে মনে হয়। পরিমাণ মত জল মেশানোর পরে আবার গুঁড়ো চেলে নেবেন।

এবার পিঠে তৈরির পাত্রে (ঘটি অথবা কলসিতে) জল গরম করুন। জল ফুটে উঠলে গ্যাস লো ফ্লেমে বসান। ভুলেও গ্যাস অফ করবেন না। এরপর ছিদ্র করা মাটির ঢাকনা আটা দিয়ে এঁটে দিন।

একটি বাটিতে চালের গুঁড়ো অল্প পরিমাণে ছড়িয়ে দিন। মাঝে কুরানো নারকেল ও গুঁড় ছড়িয়ে দিন। এরপর চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন। চালের গুঁড়ো দিয়ে বাটি ভরে গেলে হাত দিয়ে সমান করে নিন, চাপবেন না। এরপর সুতির পাতলা কাপড়ের টুকরো ভিজিয়ে পিঠে ঢেকে দিন। বাটিকে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে উলটিয়ে পিঠে তৈরির পাত্রে বসান। বাটি তুলে নিয়ে কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে দিন।৫ মিনিট পর কাপড়সহ পিঠে নামিয়ে নেবেন। এভাবে পিঠে গুলো সব ভাপিয়ে নিন। এরপর দুধ অথবা মাংস বা ডাল দিয়েও পরিবেশন করতে পারেন।

আরও পড়ুন : শীতের পড়ন্ত বিকেলে ‘দুধ পিঠে’র সঙ্গে জমে ওঠুক চায়ের আড্ডা

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক