কালিয়া নয়,কাতলা দিয়ে বানিয়ে নিন সুস্বাদু এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালিরা হল মৎসপ্রেমী। বারোমাস মাছের স্বাদেই মজে থাকে তাঁরা।পাতে কিছু থাক বা না থাক মাছের পদ মাস্ট। তবে মাছের মধ্যে অন্যতম জনপ্রিয় স্থান দখল করে নিয়েছে ‘কাতলা’। বাঙালির হেঁশেলে কাতলা দিয়ে হয় জিরে বাটা দিয়ে ঝোল,আর না হয় দই মাছ। আবার রোজ রোজ একই স্বাদের মা‌ছ খেতে বড্ড একঘেয়ে লাগে। ওই মাছ দিয়ে নতুন কী পদ বানানো যায় ভাবছেন? তবে নতুন কিছু ট্রাই করতে বাধা নেই। কাতলা মাছের ‘রেজালা’ খেয়েছেন কখনো ? বড় বড় রেস্তেঁরায় গেলে এই পদটি পেয়ে যাবেন। তবে ঘরেই বা হবে না কেন ? ঝট করে জোগাড়যন্ত সব করে ফেলুন দেখি। তেমন কিছু লাগবে না।

উপকরণ : ৫ টুকরো কাতলা মাছ,৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, ৫ গ্রাম গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম বাটা, ১ কাপ টক দই, ৫০ গ্রাম খোয়া, ২ টেবিল চামচ ক্রিম, ঘি, ১ চা চামচ কেওড়া জল, ২ ফোঁটা মিষ্টি আতর, স্বাদমতো লবন ও চিনি

প্রণালী :  প্রথমে মাছের টুকরোগুলো ভাল করে পরিষ্কার করে নিন। আদা-রসুন বাটা ভাল করে চিপে নিয়ে রস আলাদা করে সরিয়ে রাখুন। পেঁয়াজ, কাজুবাদাম আলাদা আলাদা করে বেটে নিন।

এবার কড়াইতে তেল গরম করে নিন।ওই তেলের মধ্যে সামান্য ঘি দিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ বাটা ও রসুন-আদার রস দিন। মশলার জল শুকিয়ে কাঁচালঙ্কা বাটা, ধনেগুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এর পর কাজুবাদাম বাটা ও দই দিয়ে ২-৩ মিনিট ভাজুন। খেয়াল রাখবেন মশলা যেন বাদামি না হয়ে যায়।

এবার কড়াইতে জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে নাড়াচাড়া করুন। কিছু ক্ষণ হালকা আঁচে রেখে কেওড়া জল, মিষ্টি আতর ও খোয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সব শেষে গ্যাস বন্ধ করে ক্রিম দিয়ে পরিবেশন করুন কাতলার রেজালা। খাবার সময় সামান্য গন্ধরাজ লেবুর পাতা মিশিয়ে পরিবেশন করতে পারেন।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

অবৈধ নির্মাণ! ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় ভাঙতে হাজির পুরসভার কর্মীরা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু