মাত্র ৫ মিনিটে মুড়ি দিয়ে বানান স্বাস্থ্যকর মুখরোচক টিফিন, স্বাদে ও পুষ্টিতে ভরপুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্ধ্যার টিফিন মানেই অনেকের কাছে ভাজাভুজি বা হাল্কা খাবার। তবে অল্প সময়ে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু বানাতে চাইলে মুড়ি হতে পারে সেরা বিকল্প। সহজলভ্য এই খাবারটি সঠিক উপকরণের সঙ্গে মিশিয়ে নিলে তা হয়ে উঠতে পারে পুষ্টিকর ও সুষম।

ভারতীয় ঘরে মুড়ি একটি অত্যন্ত জনপ্রিয় ও সহজলভ্য খাদ্য। এতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার এবং অল্প পরিমাণ প্রোটিন, যা শরীরকে হালকা রাখার পাশাপাশি শক্তিও জোগায়। কম ক্যালোরির কারণে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য মুড়ি একটি ভালো বিকল্প। তবে একে আরও পুষ্টিকর করে তুলতে প্রয়োজন সঠিক উপাদানের সংযোজন।

মুড়ির সঙ্গে চিনাবাদাম মিশিয়ে খেলে স্বাদ যেমন বাড়ে, তেমনই পুষ্টিগুণও বৃদ্ধি পায়। চিনাবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য উপকারী এবং এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। সামান্য লবণ, গোলমরিচ ও সর্ষের তেল মিশিয়ে খুব সহজেই তৈরি করা যায় একটি টেস্টি টিফিন। এছাড়া দইয়ের সঙ্গে মুড়ি খাওয়া পেটের জন্য খুব উপকারী। দইয়ে থাকা প্রোবায়োটিক হজমশক্তি উন্নত করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মুড়ির সঙ্গে দই, সামান্য লবণ ও মশলা মিশিয়ে তৈরি করা যায় ঠান্ডা ও হালকা খাবার।

আরও পড়ুন: IPL-এ আজ মুখোমুখি বিরাট-বৈভব, ‘বেবি বস’-কে থামাতে পারবে RCB-র বোলাররা?

মুগ ডালের অঙ্কুরের সঙ্গে মুড়ি মিশিয়ে বানানো চাটও অত্যন্ত পুষ্টিকর। এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবং এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর সঙ্গে পেঁয়াজ, টমেটো ও লেবুর রস যোগ করলে স্বাদ আরও বেড়ে যায়।সবজির সঙ্গে মুড়ি মিশিয়েও তৈরি করা যায় কম ক্যালোরির একটি স্বাস্থ্যকর টিফিন। শসা, টমেটো, পেঁয়াজের মতো কাঁচা সবজি ফাইবার ও ভিটামিনে ভরপুর। এর সঙ্গে সামান্য মশলা ও সর্ষের তেল যোগ করলে এটি হয়ে ওঠে আরও সুস্বাদু। অনেকে আবার মুড়ির সঙ্গে গুড় মিশিয়ে লাড্ডুও তৈরি করেন, যা শক্তি জোগাতে সাহায্য করে। তবে অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলাই ভালো। মাত্র ৫ মিনিটেই মুড়ি দিয়ে বিভিন্নভাবে হেলদি ও টেস্টি টিফিন তৈরি করা সম্ভব। তবে কোনও শারীরিক সমস্যা থাকলে বা বিশেষ ডায়েট মেনে চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের