আতিথেয়তায় ত্রুটি থাকবে না, লোভনীয় এই পিঠে বানিয়ে গরমা গরম পরিবেশন করুন…

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল মানেই ‘বাঙালি ঐতিহ্যের’ ভেলকি দেখানো। কেননা এইসময়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পিঠে। প্রত্যেক বাঙালির হেঁশেলে পিঠের গন্ধে মো মো.. করে। সদ্যই যারা বিয়ে দিয়েছেন তাঁদের দুই পরিবারের মধ্যে পিঠে বানিয়ে ছেলে-মেয়ের শ্বশুরবাড়িতে পাঠানোর রেওয়াজ আছে। বাঙালির আতিথেয়তায় পিঠে ছাড়া সম্পূর্ণ হয় না। ভোজনরসিক বাঙালির এইসময়টা যেন হেসেখেলে কাটানো আর কি..। ভাবছেন পিঠে বানাবেন ?  তবে বানিয়ে নিন দুধ পিঠে। ঘন দুধের উপর ভেসে থাকবে নরম সর মাখানো পিঠে। আপনিই বা এই স্বাদ থেকে বঞ্চিত হবেন কেন ?

উপকরণ : পুরের জন্য ক্ষীর ও ছানা, ডো তৈরির জন্য চালের গুঁড়ো ৩ কাপ, লবণ পরিমাণমতো  চিনি , গুঁড়ো দুধ ১ কাপ। দুধের মিশ্রণের জন্য, তরল দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ১ কাপ, কনডেন্স মিল্ক ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, তেজপাতা ২ টি, এলাচ ২ টি ও লবণ পরিমাণমত

প্রণালী : প্রথমে দুধ পুলি তৈরির জন্য ভাল করে পুর তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে ছানা ও ক্ষীর মিশিয়ে নিতে হবে। এবারে ডো তৈরি করতে একটি সসপ্যানে গরম জলে ডো এর সব উপকরণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ওভেন থেকে নামিয়ে ফেলুন।

আরও পড়ুন : শীতের সদ্য ওঠা নতুন চালে মুর্শিদাবাদের বিখ্যাত এই পিঠে খেয়েছেন নাকি ?

এরপর এই ডো দিয়ে রুটি তৈরির জন্য ছোট ছোট বল তৈরি করুন। রুটির ভিতরে ছানা আর ক্ষীরের পুর দিন। দুই ভাজ করে যেকোনো একটি ডিজাইন করে পিঠের সাইডগুলো বন্ধ করে দিন। এরপর পুলি পিঠে বানানো হয়ে গেলে তা ভাপে সিদ্ধ করে নিন। এরপর সিদ্ধ পুলি পিঠা দুধে ভেজানোর জন্য দুধের মিশ্রণ তৈরি করার পালা।

আরও পড়ুন : বড়দিনের আগেই জানুন কেক তৈরির এই ৫ টোটকা

দুধের মিশ্রণটি তৈরি করতে একটি সসপ্যানে সব উপকরণ দিয়ে মৃদু আঁচে বসিয়ে দিন। অপেক্ষা করুন, মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত। বেশি আঁচে দুধ ঘন করবেন না। দুধের মিশ্রণ তৈরি হয়ে গেলে তাতে সিদ্ধ করে রাখা পুলি দিয়ে দিন। ব্যস তৈরি দুধ পুলি।

আরও পড়ুন : পাহাড়ে যেতে পারছেন না ? ঘরেই বসেই উপভোগ করুন ‘পাহাড়ি খাট্টা’

একই পরিবারের ৩১০ টি সন্তান! বালি পুরসভায় হইচই কাণ্ড

ইডেনের মতো অনুষ্ঠান হবে চন্দননগরেও! জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী অগ্নিমিত্রা

হারিয়ে যাওয়া কাঁসা-পিতলের শিল্পকে বাঁচিয়ে রেখেছে শান্তিপুরের এই পরিবার

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল