চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষবরণের ভোজে পাতে হোক কোফতা কারি? ঝটপট জানুন সহজ রেসিপি

নিজস্ব প্রতিনিধি : বড়দিনের পার্টিতে বাড়িতে আড্ডার আসর তো বসবেই। আত্মীয় স্বজন-বন্ধুবান্ধবের আনাগোনা লেগে আছে ? মিষ্টান্ন তো হবেই, কেক তো থাকছেই। ডিনাররে পাতে কি রাখবেন ভাবছেন ? তবে বানিয়ে নিন কোফতা কারি।এই নামটি শুধু পদ নয়, ঐতিহ্যও বটে। কোফতা কারির সঙ্গে বাঙালির নিবিড় সম্পর্ক। কিন্তু একঘেয়েভাবে না বানিয়ে কিছু অন্যরকম বানাতে পারেন। খাসির মাংসের কোফতা কারি খেয়েছেন ?  কোফতা বেশ জনপ্রিয়। জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম মুরগির/খাসির মাংসের কিমা, পেঁয়াজ কুঁচি , হলুদ গুঁড়ো,কাঁচালঙ্কা কুচি, জিরে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, ধনেপাতা কুঁচি, পাউরুটি দুধে ভিজিয়ে নেওয়া- ৩ পিস, ডিম ফেটানো- ২টি, তেল, ঘি, লবণ, চিনি

ধাপ ২– পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এলাচ- ২টি, দারুচিনি- ১ স্টিক, লবঙ্গ- ২টি, তেজপাতা- ২টি, দই(ফেটানো),তেল ও লবন ও চিনি

প্রণালী :  প্রথমে ধাপের উপকরণের সবকিছু একসঙ্গে মেখে নিয়ে গোল গোল করে কোফতা তৈরির পর তেল আর ঘি একসঙ্গে মিশিয়ে গরম করে ডুবো তেলে লাল করে ভেজে নিন কোফতাগুলো। এইবার অপর একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন।

বাড়ির হেঁশেলেই তৈরি হবে বড়দিনের ‘স্পঞ্জি’ কেক, মাথায় রাখুন এই গোপন কৌশল

এরপর ধাপ ২-এর উপকরণের সব মশলা দিয়ে কষিয়ে নিন অল্প জল দিয়ে এবং কোফতা বলগুলো দিয়ে নেড়ে নিন ভালো করে। ঢিমে আঁচে রান্না করতে থাকুন। ঝোল ঘন হয়ে এলে তেলের ওপরে উঠে আসলে নামিয়ে নিন। উপর থেকে পছন্দমত সস ছড়িয়েও খেতে পারেন।

শেষপাতে মিষ্টিমুখ,কেকের বদলে বানিয়ে নিন সন্দেশ পাতুরি..৫ মিনিটেই রেডি

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ