ভাইফোঁটার ডিনারে পাতে পড়ুক ঢাকার বিখ্যাত মোরগ পোলাও, তুষ্ট হবে ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার (৩ নভেম্বর) হল ভাইফোঁটা। এইসময় ভালমন্দ না হলে কি চলে। ডিনারে খাবার অর্ডার দেবেন ভাবছেন ? ঘরে বসেই বানিয়ে নিন বিশেষ পদ। স্পেশ্যাল ডিস বানিয়ে জমিয়ে আড্ডা দিন পরিবারের সদস্যদের সঙ্গে। তবে না হয় বানিয়ে নিন পোলাও। পোলাও শুধু মাংস মিশ্রিত ভাতের একটি পদ নয়, এটি ঐতিহ্যও বটে। ঢাকার বিখ্যাত মোরগ পোলাওয়ে রয়েছে খাঁটি মুঘলাই প্রভাব। তাই ভাইফোঁটায় এই পদই ভাইয়ের মুখে তুলে দিন। জেনে নিন তৈরির সহজ রেসিপি।

উপকরণ : ৫০০ গ্রাম পোলাওয়ের চাল, ১ কিলো মোরগ/মুরগির মাংস, ৩ টি পেঁয়াজ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা,কাঠ, কাজু এবং পেস্তা বাদাম বাটা, কিশমিশ ও বড় আলুর টুকরো ,গরম মশলা গুঁড়ো, জায়ফল এবং জয়িত্রী, সাদা তেল, জল, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, জিরা বাটা, ধনে এবং লঙ্কাগুঁড়ো, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ, টক দই, লবন, ঘি, ২ কাপ দুধ, গোলাপ জল ও কেওড়ার জল, গরম জল

প্রণালী : প্রথমে মোরগ বা মুরগির হাড় সহ বড় টুকরো করে নিন। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার এতে পেঁয়াজ-আদা-রসুন বাটা সহ সমস্ত গুঁড়ো ও বাটা মশলা, বাদাম বাটা, সামান্য লবন, দই এবং আলুবোখরা সব একসঙ্গে মিশিয়ে ঘণ্টা খানেক ম্যারিনেট করে রাখুন।

অন্যদিকে পোলাওয়ের চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। এর পর কড়াইয়ে ঘি এবং তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। ওই তেলেই তেজপাতা এবং গোটা গরম মশলা ফোঁড়ন দিয়ে ম্যারিনেট করা মাংস কষাতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে মাংসের টুকরা তুলে রাখুন।

ওই পাত্রেই পোলাওয়ের চাল দিয়ে তাতে পরিমাণ মত জল, ২ কাপ দুধ ও পরিমাণমতো লবন দিয়ে একদম কম আঁচে বসিয়ে ঢেকে দিন। চাল ফুটে উঠলে মাঝে মাঝে নেড়ে দিয়ে মাঝারি আঁচে রাখুন। পোলাওয়ের জল শুকিয়ে এলে কিছুটা পোলাও তুলে রেখে রান্না করা মোরগের মাংসের টুকরাগুলো দিয়ে দিন। এর পর কাঁচালঙ্কা সহ বাকি পোলাও দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ দমে রাখুন।

১০ মিনিট পর হালকা ভাবে নেড়ে দিয়ে আবার একেবারে লো ফ্লেমে রেখে কিশমিশ, গোলাপ জল এবং কেওড়ার জল দিয়ে আরও পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন। পরিবেশনের সময় পোলাওয়ের ওপরে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিন। ব্যস রেডি মোরগ পোলাও।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক