কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

কলকাতার স্ট্রিট ফুড পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তাই কলকাতা পুরসভার অধীনে তিনটে জায়গায় এরকম ফুড স্ট্রিট করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পুরসভার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ তিনি জানিয়েছেন, ‘কলকাতার স্ট্রিট ফুড পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তাই কলকাতা পুরসভার অধীনে তিনটে জায়গায় এরকম ফুড স্ট্রিট করা হবে। অনেকেই বলছেন বেআইনিভাবে স্টল বিক্রি করে দিচ্ছে। ফুটপাথে স্টল দেওয়া যাবে না। ফুটপাথ সাধারণ মানুষের হাঁটার জন্যে। তাই জবর দখল করা যাবে না।’
অগ্নিমিত্রা আরও জানিয়েছেন, ‘এই স্টলগুলিতে চিন-হংকং স্টাইলে খাবার পাওয়া যাবে। একটি টালাতে ফুড স্টল হবে, দ্বিতীয়টি হবে বিবেকানন্দ পার্কে এবং তৃতীয়টি হবে বাইপাসের রবীন্দ্র সরোবরের পাশে। এই বিষয়ে একটি এক্সিকিউটিভ টিম গঠন হবে। স্টল বণ্টনের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দাপট বরদাস্ত করা হবে না। পুরনো লোকেরাই স্টল বসাবে। কোনও স্টলে এক ধরণের খাবার বিক্রি হবে না। এক একটি স্টলে এক এক ধরনের খাবার বিক্রি করতে হবে। আর স্টলের আশপাশ সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। যাতে অনেক গ্রাহক যাতে দাঁড়াতে পারেন, তেমন জায়গা রাখতে হবে।’
অগ্নিমিত্রা আরও বলেন, ‘হকারদের রিলোকেট করার জন্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দোকানের লুক, ব্যানার এমন করতে হবে, যাতে মানুষের সহজেই দৃষ্টি আকর্ষণ হয়। আমরা চিনা, হংকং-এর লোকজনের সঙ্গে কথা বলেছি। ওখানকার মতো স্টাইলে ট্যাংড়া এলাকায় দোকান বানানোর পরিকল্পনা চলছে। এছাড়া লন্ডনের মতন একটা টিকিটেই যাতে সবরকম পরিবহন ব্যবস্থা করা যায়, সেই নিয়ে অর্জুন সিংহ ও ব্রিটিশ কনস্যুলেটের সঙ্গে বৈঠক করব।’ 

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

মশলাদার স্বাদের সবজির পদ! বাড়িতেই বানান আচারি মিক্স ভেজ

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা