রুই মাছ দিয়েই বানিয়ে ফেলুন স্পেশ্যাল ফিশ বিরিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে মাছে ভাতে বাঙালি। মাছ খেতে ভালবাসেন অনেকেই। তবে বিরিয়ানির জনপ্রিয়তাও বরাবরই তুঙ্গে। তাই যদি চিকেন কিংবা মাটন নয়, যদি মাছ দিয়েই বিরিয়ানি রান্না করা যায় তবে মন্দ হয় না। মৎসপ্রেমী মানুষদের জন্য রইল স্পেশ্যাল ফিশ বিরিয়ানি। একবার রান্না করেই দেখুন, চেটেপুটে খাবে সকলেই। জেনে নিন কীভাবে বানাবেন স্পেশ্যাল ফিশ বিরিয়ানি।

উপকরণ : রুই মাছ, বাসুমতী চাল, টক দই, লেবু, পেঁয়াজ কুচি,আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, দুধ, এলাচ, রসুন, পোস্ত বাটা, জয়ত্রী গুঁড়ো

প্রণালী :  প্রথমে মাছের টুকরোগুলোকে তেলে হালকা লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাব চলে যাবে।

এবার অন্য একটি বাটিতে টকদইয়ের সঙ্গে আদা রসুন বাটা, জয়ত্রী গুঁড়া ও পোস্ত বাটা দিয়ে মেখে রাখুন। অন্য একটি পাত্রে চাল গুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে চাল বেশি সেদ্ধ না হয়। বেশি সেদ্ধ হলে বিরিয়ানি ঝরঝরে হবে না।

এবার অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুঁচি ও দারুচিনি,এলাচ দিন। একদম লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিন। এই পেঁয়াজ এর সঙ্গে মেখে রাখা দই আর আধা কাপ দুধ মিশিয়ে দিন। এবার রান্না করুন ১০ মিনিট।

এরপর মসলা ভাল করে কষানো হয়ে গেলে মাছের টুকরাগুলোকে দিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। যখন একটু লাল হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার হাঁড়ি থেকে প্রথমে কিছু ভাত ঢালুন।এরপর লেবুর পিস ছড়িয়ে দিন। তারপর মাছের পিসগুলো আর ঝোলটা দিন। সঙ্গে বেরেস্তা ছিটিয়ে দিন। আবার রান্না করা ভাত দিয়ে তার উপর ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিন। এতে ভাঁপ বের হবে না।

হাঁড়ি হলে ভালো করে ঢেকে খুবই মৃদু আঁচে দমে বসিয়ে দিন। ভাত সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নাড়বেন না, এতে মাছ ভেঙে যাবে। আনুমানিক ২০ মিনিট পর্যন্ত রান্না করতে হবে। গন্ধ ছাড়লে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ হতেই মহীশূরে দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরে রণবীর, ভিডিও ভাইরাল

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে, থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসায় দেব

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের