পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে খাওয়া-দাওয়ার বিশেষ দিন। নতুন বছরের প্রথম দিনটিকে ঘিরে বাড়িতে চলে জমজমাট রান্নার আয়োজন। মিষ্টি তো থাকবেই, তবে তার সঙ্গে চাই একটু ঝাল-ঝাল, টক-ঝাল স্বাদের কিছু স্পেশাল পদ। আর সেই জায়গায় একেবারে পারফেক্ট হতে পারে কাঁচা আম পোড়া চিকেন। কাঁচা আমের টক আর মশলার ঝাঁজ মিলে এই পদটি যেমন আলাদা স্বাদের, তেমনই সহজে বানানো যায় বাড়িতেই। গরম গরম ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করলে একেবারে জমে যাবে বৈশাখের ভুরিভোজ।

কাঁচা আম পোড়া চিকেন

 উপকরণ: বোনলেস চিকেন (থাই পিস) ৫০০ গ্রাম, বড় সাইজের কাঁচা আম  ১টি, আদা-রসুন বাটা  ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, কুচানো পেঁয়াজ  ১টি, শুকনো লঙ্কা বাটা ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো  ১/২ চা চামচ,গোলমরিচ গুঁড়ো  ১/২ চা চামচ, গরম মসলা গুঁড়ো  ১/২ চা চামচ, তেজপাতা  ১টি, শুকনো লঙ্কা  ২টি, গোটা জিরে  ১/২ চা চামচ, চিনি  ১ চা চামচ, নুন স্বাদমতো, সর্ষের তেল প্রয়োজন মতো।

আরও পড়ুন: বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

প্রণালী: প্রথমে কাঁচা আমটি গ্যাসে মাঝারি আঁচে পোড়া করে নিন, যতক্ষণ না ভেতরটা নরম হয়। এরপর ঠান্ডা জলে রেখে খোসা ছাড়িয়ে শাঁস বের করে নিন। চিকেন ধুয়ে ছোট টুকরো করে নিন। এরপর সেই চিকেনে পোড়া আমের শাঁস, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, গোলমরিচ, নুন ও ১ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ও গোটা গরম মসলা ফোড়ন দিন। এরপর কুচানো পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। এবার মেরিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে কষতে থাকুন। প্রয়োজনমতো নুন দিন। খুব বেশি ঝোল রাখবেন না, মাঝারি ঘন গ্রেভি রাখাই ভালো। শেষে উপর থেকে গরম মসলা গুঁড়ো ও সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। পয়লা বৈশাখের দিন এই অনন্য পদ আপনার পরিবারের সকলের মন জয় করবেই।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?