বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখ মানেই নতুন বছরকে স্বাগত জানানো, আর সেই আনন্দে খাবারের টেবিলে চাই বিশেষ কিছু। গরমের শুরুতেই বাজারে এসে গেছে রসালো পাকা আম। সেই আম দিয়েই যদি তৈরি হয় সুস্বাদু মিষ্টি, তাহলে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। নতুন জামাকাপড়, ঘরোয়া আয়োজনের সঙ্গে এই তিনটি আমের মিষ্টি আপনার বৈশাখী মেনুকে করে তুলবে একেবারে জমজমাট।

নিচে রইল তিনটি সহজ ও লোভনীয় রেসিপি

আম সন্দেশ

উপকরণ: কাজু বাদাম ১ কাপ,গুঁড়ো দুধ ২ টেবিল চামচ , আমের ক্বাথ ১ কাপ,চিনি ১/৪ কাপ, ঘি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়ো সামান্য, বাদাম কুচি প্রয়োজন মতো

প্রণালী: কাজু বাদাম ও আমের ক্বাথ একসঙ্গে মিহি করে বেটে নিন। কড়াইতে ঘি গরম করে সেই মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। এরপর গুঁড়ো দুধ ও চিনি মিশিয়ে দিন। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে রান্না করুন যতক্ষণ না মিশ্রণটি কড়াই ছেড়ে আসে। ঠান্ডা হলে ছোট আকারে সন্দেশ গড়ে নিন এবং উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

পাকা আমের পায়েস

উপকরণ: পোলাও চাল ১/৪ কাপ, পাকা আমের ক্বাথ ১/২ কাপ, দুধ ১ লিটার, চিনি ৩/৪ কাপ, লবণ এক চিমটি,এলাচ গুঁড়ো এক চিমটি

প্রণালী: চাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে নিন। দুধ গরম করে চাল দিয়ে অল্প আঁচে রান্না করুন এবং মাঝে মাঝে নাড়তে থাকুন। চাল সেদ্ধ হয়ে এলে চিনি ও লবণ দিন। পায়েস ঘন হলে এলাচ গুঁড়ো মেশান। শেষে আমের ক্বাথ দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিন।

আম দই

 উপকরণ: আমের ক্বাথ ১ কাপ, ঝরানো দই ৩/৪ কাপ, দুধ ১.৫ লিটার,গুঁড়ো দুধ ১/৪ কাপ,চিনি ১/৪ কাপ, ক্যারামেলের জন্য চিনি ২ টেবিল চামচ

প্রণালী: দুধ ফুটিয়ে অর্ধেক করে নিন। এতে গুঁড়ো দুধ ও চিনি মিশিয়ে দিন। আলাদা করে চিনি গলিয়ে ক্যারামেল তৈরি করে দুধে মেশান। দুধ হালকা গরম হলে আমের ক্বাথ ও দই একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মাটির বা সিরামিক পাত্রে ঢেলে ঢেকে উষ্ণ জায়গায় কয়েক ঘণ্টা রেখে দিন। সেট হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। পয়লা বৈশাখের দিনে এই তিনটি আমের মিষ্টি আপনার পরিবার ও অতিথিদের মন ভরিয়ে দেবে। ঘরেই সহজ উপায়ে বানিয়ে নিন, আর উৎসবের আনন্দে যোগ করুন বাড়তি মিষ্টতা।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল