সরস্বতী পুজোয় রেঁধে ফেলুন কিশোর কুমারের প্রিয় ভেটকির এই পদ…

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে মাছে-ভাতে খাঁটি বাঙালি..। ইলিশ হোক বা চিংড়ি বাঙালির মন পেতে মৎসই যথেষ্ট। বরাবরই মাছের প্রতি ভোজনরসিক বাঙালির বড্ড বেশি দুর্বলতা রয়েছে। সামনেই সরস্বতী পুজো। ঘরে ঘরে আরাধনা হবে বিদ্যার দেবীর। এইসময় আড্ডা তো লেগেই থাকে।বাড়ির সকলে মিলে ‘মিনি পিকনিক’ করতে চান ? এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। একদিকে সরস্বতী পুজোর আমেজ, অন্যদিকে পিকনিক। কি বানাবেন ভাবছেন ? খেয়েছেন নাকি ‘ভেটকির ঝাল’ ? এই পদই রসনা তৃপ্তি করতেন কিশোর কুমার। বাঙালি খানাপিনারা প্রতি বরাবরই ঝোঁক ছিল কিশোর কুমারের। তবে জানুন তাঁর প্রিয় একটি পদ ‘ভেটকি ঝাল’-এর রেসিপি।

উপকরণ : বড় টুকরো করে কাটা ভেটকি মাছ ৬০০ গ্রাম, পিঁয়াজবাটা(৪ টি), রসুনবাটা ৩ চামচ, আদাবাটা ৩ চামচ, দই ৩ টেবিল চামচ, লঙ্কারগুঁড়ো, ঝালমত কাঁচা লঙ্কা, ১ চামচ কালো জিরে, ২ চামচ জিরে গুঁড়ো, চিনি, হলুদ,সর্ষের তেল ও লবন,

প্রণালী : প্রথমে মাছের পিসগুলো ভাল করে ধুয়ে নিন। এরপর লবন-হলুদ মাখিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে সামান্য ভেজে তুলুন। তবে যদি না ভাজতে চান তবে সেক্ষত্রে ওই তেলেই এবার কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পিঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটার সঙ্গে কাঁচালঙ্কা, লবন, হলুদ, লঙ্কারগুঁড়ো, জিরেগুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিন।

আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে ফিট থাকতে চান ? পুষ্টিগুণে ভরপুর এই স্যালাড পাতে রাখলেই মুশকিল আসান..

ভাল করে খেয়াল রাখবেন যেন মশলার কাচা গন্ধ যেন না থেকে। তেল ছেড়ে এলে এবার এতে অল্প জল দিয়ে কষিয়ে নিন আরেকবার।ঘন গ্রেভিতে টক দই দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। এবার ভাল করে ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিন। এবার ঢাকনা চাপিয়ে দিন। মাঝারি আঁচে মিনিট ছয়েক রাখলেই রেডি ‘ভেটকি ঝাল’। উপর থেকে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?