চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালাইকারি-পোস্ত তো অনেক খেয়েছেন, এবার চেখে দেখুন অন্য স্বাদের চিংড়ি মুইঠ্যা

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো চিংড়ি-ইলিশ নিয়ে আজও বাঙালি ঘরে ঘরে মারকাটারি যুদ্ধ চলে। তবে বাঙাল হোক বা ঘটি এই দুটি মাছ খেতে ভালবাসেন না এমন মানুষ নেই। চিংড়ির মালাইকারি, পোস্ত চিংড়ি, চিংড়ির বাটিচচ্চড়ি, চিংড়ি ভাপা এসব তো হরদুমই খেয়েছেন। কিন্তু চিংড়ি মাছের মুইঠ্যা কখনও খেয়েছেন কি? চিতল মাছের মুইঠ্যা নিশ্চয় খেয়েছেন আগে, এবার চিংড়ি মাছের মুইঠ্যা খেয়ে দেখুন। রইল রেসিপি।

উপকরণ (৫০০ গ্রাম মাছের জন্য)

মাঝারি সাইজের চিংড়ি মাছ

অল্প কাজুবাদাম

আলু সেদ্ধ

পেঁয়াজ। আদা ও রসুন কুচি

টমেটো কুচি

আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা

লঙ্কা-হলুদ-ধনে গুঁড়ো

নারকেলের দুধ

পাতিলেবুর রস

গোটা গরম মশলা ১টা

তেজপাতা

ধনেপাতা কুচি

চিনি ও নুন

সর্ষের তেল

কীভাবে বানাবেন

চিংড়ি মাছ ভাল করে খোসা ছাড়িয়ে ধুয়ে বেটে নিন। তারপর চিংড়ির সঙ্গে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, আদা ও রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা ও নুন মাখিয়ে নিন। তারপর বড়া আকারে গড়ে নিন। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি হালকা ভেজে নিন। এরপর দিয়ে দিন কুঁচানো কাজুবাদাম ও টমেটো। সেগুলিকেও একসঙ্গে ভালভাবে ভেজে নিন। তারপর অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করুন ও মিক্সিতে পেস্ট বানিয়ে নিন।

এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে সব বাটা মশলা দিয়ে দিন। তারপর অল্প জল দিয়ে হালকা কষান। এবার সবরকম গুঁড়ো মশলাও দিন। তারপর আবার কষান। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দিন নারকেলের দুধ। তারপর চিংড়ির যে বড়াগুলি বানিয়ে রেখেছিলেন তা ওই নারকেলের দুধের মধ্যে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে নিন। তবে নামানোর আগে ছড়িয়ে দিন ধনেপাতা কুঁচি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিংড়ি মাছের মুইঠ্যা।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

গোলবাড়ির স্বাদ এবার ঘরেই! সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন কষা মাংস

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

বৈশাখী ছোঁয়ায় মিষ্টি হোক আরও স্পেশাল, আম দিয়ে বানান সহজ পদ

নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

মিষ্টি দই থেকে ডিম সাম ,পয়লা বৈশাখে স্বাস্থ্য সচেতনতার নতুন বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ