খুব সহজে এভাবেই বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট, দেখে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: চিংড়ি খেতে ভালবাসেন না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। রান্নার যে কোনও পদেই একটু চিংড়ি দিলেই তার স্বাদই বদলে যায়। একেবারেই ভিন্ন রকমের হয়ে থাকে খেতে। ভোজন রসিক বাঙালির বড় প্রিয়। সে মালাইকারি হোক বা বাটি চচ্চড়ি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের কাটলেট রেসিপি।

উপকরণ কী কী লাগবে

মাঝারি সাইজের চিংড়ি কয়েকটা, ২টো সেদ্ধ আলু, আধা চা চামচ কাঁচা লঙ্কা কুচি,

পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা আধা চা চামচ, গরম মশলা গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন ও গোলমরিচ গুঁড়ো ধনে পাতা কুচি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ২টো ডিম ২ কাপ ব্রেড ক্রাম্বস ভাজার জন্য সাদা তেল।

প্রণালী রইল

প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন। একটা বাটিতে চিংড়ির পেস্ট, কর্নফ্লাওয়ার আদা ও রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং সব গুঁড়ো মশলা ভাল করে মাখিয়ে নিন।  চিংড়ির মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের আকারে গড়ে নিন। আরেকটা বাটিতে ডিম, নুন এবং গোলমরিচ গুঁড়ো ফেটিয়ে নিন ভাল করে। এক একটা কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিন ভাল করে। তারপর কড়াইতে তেল গরম করে কাটলেটগুলো ডিপ ফ্রাই করুন। ব্যাস তার পর গরম গরম চায়ের সঙ্গে এটি পরিবেশন করুন।

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত ইসলামপুর, লাঠিচার্জ পুলিশের

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘অনুুপ্রবেশকারীদের ভোটার কার্ড দিয়েছিল তৃণমূল,’ শহরে এসে বললেন স্মৃতি ইরানি

ধনতেরাসের আগে অনেকটা সস্তা হল সোনা-রুপো! কলকাতায় আজকের দর কত?

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল