ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজ রোজ একই মাছের ঝাল, ঝোল ও অম্বল খেয়ে খেয়ে বিরক্ত। তাহলে নতুন একটি পদ বানিয়ে ফেলুন চটজলদি। যা বর্ষায় ভাতের সঙ্গে একেবার জমে যাবে। সবকিছু ফেলে চেটেপুটে খাবেন আপনি। আর ঘরে থাকা সবজি দিয়েই সহজে বানিয়ে ফেলা যাবে সেই পদ। কই ভোলা মাছের রসা বেগুন দিয়ে বানিয়ে ফেলুন। বাঙালি বাড়িতে এই পদের কদর রয়েছে। মাঝেমধ্যে একেবারে সাধারণ তরকারি দিয়ে খাওয়া তৃপ্তিদায়ক হয়ে ওঠে। রাতের বা সকালের খাবারে রাঁধতে পারেন বেগুন দিয়ে রান্না করা সুস্বাদু কই ভোলা মাছ।

উপকরণ
কই ভোলা মাছ ১২ টুকরা, বেগুন ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়ো এক চা-চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৮ থেকে ১০টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

বেগুন লম্বা করে কেটে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। মাছ ধুয়ে লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে পেঁয়াজবাটা, আদা ও রসুনবাটা দিয়ে নেড়ে নিন। পরে অল্প জল দিয়ে হলুদ, মরিচ, ধনেগুঁড়ো ও লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর বেগুন দিয়ে কষিয়ে ঝোলে জল দিন। ফুটে উঠলে কাঁচা কই ভোলা মাছ, কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর লবণ দেখে ধনেপাতাকুচি ছড়িয়ে দু-এক মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে কই ভোলা মাছের রসা। তারপরেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদ।

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

ডায়েটে রয়েছেন, তেলে-ভাজা বারণ! বানিয়ে নিন ওটসের চপ, চর্বি একটুও বাড়বে না

কেতুর নক্ষত্রে সূর্যের প্রবেশ, ৩১ অগস্টের মধ্যে সুপ্ত বাসনা পূরণ হবে ৩ রাশির জাতকদের

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা