রান্নাঘরেই ম্যাজিক! অল্প সময়ে বানিয়ে ফেলুন রেজালা ও রোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসব হোক বা বিশেষ দিন—খাবারের পাতে খাসির রেজালা ও চিকেন রোস্ট থাকলে আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। অনেকেই ভাবেন এই পদ বানানো কঠিন, কিন্তু সঠিক উপকরণ ও সহজ পদ্ধতি জানলে বাড়িতেই তৈরি করা যায় এই দুই জনপ্রিয় পদ।

খাসির রেজালা (সহজ রেসিপি):
উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, টক দই আধা কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, কাজুবাদাম ১২টি, পোস্ত ১ চা চামচ, তিল ১ টেবিল চামচ, এলাচ-দারুচিনি-লবঙ্গ, ঘি-তেল, গরম মশলা, গোলাপ জল/কেওড়া জল, লবণ-চিনি।

পদ্ধতি:
মাংস দই ও মশলায় ১ ঘণ্টা মেরিনেট করুন। কড়াইতে তেল-ঘি গরম করে গোটা মশলা ফোড়ন দিন। মাংস কষিয়ে বাদামের পেস্ট মিশিয়ে জল দিন। ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে ক্রিম, গরম মশলা ও গোলাপ জল দিয়ে দমে রাখুন। উপর থেকে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

চিকেন রোস্ট (সহজ রেসিপি):
উপকরণ: মুরগি ১ কেজি, পেঁয়াজবাটা ১ কাপ, আদা-রসুন বাটা, টক দই, টমেটো বাটা, কাঁচামরিচ, গরম মসলা, এলাচ-দারুচিনি-লবঙ্গ, ঘি-তেল, কেওড়া জল, লবণ-চিনি।

পদ্ধতি:
মুরগি দই ও মশলায় মেখে ১ ঘণ্টা রাখুন। কড়াইতে তেল-ঘি দিয়ে গোটা মশলা ও পেঁয়াজ ভেজে নিন। টমেটো কষিয়ে মুরগি দিয়ে ভালভাবে ভাজুন। জল দিয়ে ঢেকে ৩০ মিনিট রান্না করুন। শেষে কেওড়া জল ও গরম মশলা দিয়ে দমে রাখুন।

সহজ এই রেসিপি মেনে চললেই অল্প সময়েই তৈরি হবে ঝোল ঝোল, সুস্বাদু রোস্ট কারি—যা যে কোনও ভোজকে করে তুলবে বিশেষ।

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

দ্বিতীয় ওডিআই: নিউজিল্যান্ড ১৩২/৯ (৪০ ওভার) বিপক্ষ ভারত

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের