ছুটির দিনে বানিয়ে নিন নিরামিশ ঝাল পাটিসাপটা

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটিতে সকালে ভালমন্দ খেতে ভালবাসেন অনেকেই। রবিবার ছুটির দিন সকালে মুখরোচক খাবার বানিয়ে নিন। নিরামিশ খাবার হিসেবে বানিয়ে নিন নিরামিশ ঝাল পাটিসাপটা।

উপকরণ:  ২ টি সেদ্ধ আলু,  ১ টা টমেটো কুচি,  প্রয়োজন মত ধনেপাতা কুচি,  ২ টি কাঁচা লঙ্কা কুচি, প্রয়োজন মত বিন্স কুচি, ১ টি গাজর কুচি, আদা বাটা ১ চা চামচ, স্বাদমত নুন ও চিনি, ১ চা চামচ ভাজা মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ, প্রয়োজন মত সাদাতেল, ২ টেবিল চামচ ময়দা, ২ টেবিল চামচ চালের গুঁড়ো।

প্রণালী: পুর প্রস্তুত করার জন্য একটি করাইতে তেল গরম করে আদা বাটা, নুন ও হলুদ দিয়ে মিশিয়ে নিন। বিন্স ও গাজর যোগ করে ভেজে নিন। টমেটো ও কাঁচা লঙ্কা যোগ করে নেড়ে নিন। সেদ্ধ আলু যোগ করুন। তারমধ্যে সমস্ত মসলা অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, চিনি একসঙ্গে করে ভাল করে মিশিয়ে নিন। পুর তৈরি এক পাশে নামিয়ে রেখে ঠান্ডা করে নিতে হবে।

এবার মিশ্রণ প্রস্তুত করতে হবে। এবার চালের গুড়ো, ময়দা, নুন মিশিয়ে প্রয়োজনমত জল দিয়ে ব্যাটার বানিয়ে নিন। পাটিসাপটা বানানোর জন্য একটি ননস্টিক প্যান গরম করুন। প্যানের তলায় সামান্য তেল দিন। প্যাটিসাপটার একদম পাতলা স্তর দিয়ে সোনালী বাদামি হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার পুরটি উপরে দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা