সপ্তমী হোক জমজমাট, দুর্গাপুজোয় বাড়িতে বানিয়ে ফেলুন চিকেনের বিশেষ এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই হরেক রকম বাহারি পদের সারি। কোনটা ছেড়ে কোনটা রান্না হবে বাছাই  করতেই পেরিয়ে যায় দিন। আমিষ-নিরামিষ সব মিলিয়ে  হয় নানা রান্না। ষষ্ঠীতে নিরামিষ হলেও সপ্তমীতে সে সবের বালাই নেই। কেউ মাছ-মাংস খায় আবার কেউ পছন্দ করেন নিরামিষ। যদি পোস্ত থাকে পুজোর মেনুতে তাহলে তো আর কথাই নেই। পোস্ত নিরামিষ রান্না হলেও মাছ-মাংসের সঙ্গে যোগ করে বানিয়ে ফেলতে পারেন ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে আর চিন্তা কেন দুর্গাপুজোয় সপ্তমীতে পোস্ত সহযোগে বানিয়ে ফেলুন চিকেনের বিশেষ এই রেসিপি।

মুরগি পোস্ত

উপকরণ: ৭৫০ গ্রাম মুরগির মাংস, ৬ চামচ পোস্ত, রসুন ৬ কোয়া, আঙুলের দুই গিট আদা, কাঁচা লঙ্কা ৪টে , পিঁয়াজ ২টো , টমেটো ১টা, লঙ্কা গুঁড়ো এক চা-চামচ, সর্ষের তেল, পরিমাণ মতো নুন, একটা তেজপাতা, চারটে লবঙ্গ-এলাচ, দারচিনি, এক চামচ মৌরি, হলুদ গুঁড়ো, এক চামচ লেবুর রস।

পদ্ধতি: প্রথমে মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। একটি বাটিতে সমস্ত মসলা দিয়ে ম্যারিনেট করে রাখুন এক ঘন্টা । অন্য একটি পাত্রে পোস্ত কিছুক্ষণের ভিজিয়ে একটি মিক্সিতে ২টো লবঙ্গ, আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিন তেজপাতা। ফোড়ন হিসেবে যোগ করুন গোটা লবঙ্গ, দারচিনি, এলাচ এবং মৌরি।

মসলা গুলি নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন পেঁয়াজ। পেঁয়াজের রঙ বাদামি হলে যোগ করুন কেটে রাখা টমেটো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে তৈরি করে রাখা পোস্ত পেস্ট দিয়ে দিন। যোগ করুন লঙ্কা গুঁড়ো। সবটা ভালো করে কশিয়ে দিন ম্যারিনেট করা চিকেনের টুকরঅ। তারপর যোগ করুন স্বাদমতো নুন। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ কড়াই ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দিন বেশ কিছুক্ষন। তারপর গরম গরম লুচি,পরোটা বা ভাতের সঙ্গে পরিবেশন মুরগি পোস্ত।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

অবৈধ নির্মাণ! ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় ভাঙতে হাজির পুরসভার কর্মীরা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু