ইংরেজি নববর্ষের দিনে বানিয়ে ফেলুন ঐতিহ্যশালী কয়েকটি বাঙালি রেসিপি

যেখানে শিল নোড়ার বদলে এসে গেছে মিক্সি, উনুনের আঁচের বদলে এসছে মাইক্রোওভেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ইংরেজি নববর্ষ। বাঙালির নববর্ষ না হলেও ইংরেজি নববর্ষ নিয়ে একেবারেই উৎসাহর শেষ নেই। তবে উৎসব মানেই খাওয়া দাওয়া, নয়তো সবটাই অসম্পূর্ণ। তার মধ্যে আবার সপ্তাহের শেষ দিন। সুতরাং ডবল ধামাকা। তাই স্পেশ্যাল খানাপিনা বনতাই হ্যায়? তবে আজকের বাহারি খাবারের কাছে পুরনো দিনের খাবার একেবারেই শেষ হয়ে গিয়েছে। যেখানে শিল নোড়ার বদলে এসে গেছে মিক্সি, উনুনের আঁচের বদলে এসছে মাইক্রোওভেন। কালের নিয়মে হারিয়ে গিয়েছে অনেক ঐতিহ্যশালী বাঙালি খাবার। তাই হোক না ইংরেজি নববর্ষ, পুরোনো দিনের খাবার আজকের দিনে প্রিয় মানুষটিকে খাইয়ে তাঁকে একেবারে চমকে দিন। বানান ঠাকুমাদের আমলে এই সুস্বাদু রান্না গুলি।

নারকেল দুধ আর মানকচু দিয়ে মুরগির ঝোল

উপকরণ

মানকচু বেশি করে, দুটো মুরগি কেটে কুটে পিস করে নেবেন, আদা, রসুন ও পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, কাঁচা মরিচ, নারকেলের দুধ এক কাপ, তেল ও নুন পরিমাণ মতো। গোটা চারেক পেঁয়াজ কুচিয়ে কেটে লাল লাল এবং মুচমুচে করে ভেজে নেবেন।

প্রণালী

সব মশলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে রাঁধুন। মানকচু চৌকো চৌকো করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। যেটুকু জল থাকবে সব ঝরিয়ে নেবেন। এবার সেদ্ধ করা মানকচু মাংসে দিয়ে আরও একটু কষতে হবে। মাংস ভালো করে সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। নামানোর আগে নারকেলের দুধ, মুচমুচে পেঁয়াজ ভাজা আর কাঁচা মরিচ উপরে দিয়ে দিতে হবে।

পুঁটি মাছের শুঁটকি দিয়ে ঝাল কচুশাক

উপকরণ

কচুশাক এক কেজি মতো (ডাঁটা সমেত), পুঁটি মাছ শুকিয়ে শুঁটকি, থেঁতো করা রসুন, গোটা মরিচের দানা ১০-১৫ টা, পাঁচফোড়ন আধ চামচ, জিরেবাটা ১ টেবিল চামচ, সাদা তেল, নুন আন্দাজমতো, দু চারটে কাঁচা মরিচ ভেজে নেবেন।

প্রণালী

কচুশাক আর ডাঁটা মাঝখান থেকে চিরে নিন।পুঁটি মাছের পেট পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিন। কড়ায় তেল গরম করে পাঁচফোড়ন ও রসুন কোয়া দিয়ে লাল করে ভেজে নিন। এর মধ্যে কচুশাক দিয়ে কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। শাক থেকে জল বেরোলে জিরে বাটা দিন। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করুন। শাক গলে সেদ্ধ হয়ে শুকিয়ে গেলে নামিয়ে নিন।

কই ভাতুরি

উপকরণ

কৈ মাছ ৪ টে, লাউপাতা ৮ টি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, সর্ষের তেল, কাঁচামরিচ, ৫০০ গ্রাম চাল দিয়ে রানা করা ভাত

প্রণালী

আগে ভাত রেঁধে নিন। এবার সব মশলা মাছের সঙ্গে মেখে লাউপাতায় মুড়ে ভাতের উপর রেখে অল্প আঁচে রেখে দিন। আধ ঘণ্টা পর মাছ বের করে নিয়ে পাতা বেটে ভর্তা করে নিন। এবার মাছ ও ভর্তা একসঙ্গে ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২