মুখের রুচি ফেরাতে পালং দিয়ে বানিয়ে ফেলুন এই ৩ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : এটি মুলত শীতকালের হলেও গরমকালেও পাওয়া যায় পালং শাক। গ্রীষ্মকালে এই শাক হিটস্ট্রোক থেকে বাঁচায়, সঙ্গে বাড়ায় হজমশক্তি। তাই পাতে রাখতে পারেন পালং। তবে একঘেঁয়ে খেতে ভাল লাগছে না ?  স্বাদ বদল আনতে বানিয়ে ফেলুন পালং এর তিন পদ। যা শুধু স্বাদ বাড়াবে না শরীর রাখবে সুস্থ। জেনে নিন বানাবেন কীভাবে।

পালং শাক এবং ছোলার তরকারি : ছোলা দিয়ে পালং শাক খুব সহজেই বানানো যায়। এর জন্য বিশেষ কোন উপকরণের প্রয়োজন হয় না। প্রথমে ছোলা সেদ্ধ করে নিতে হবে এরপর মশলা দিয়ে কষিয়ে নিতে হবে ভাল করে। এরপর পালং শাক ধুয়ে কষানো মশলার মধ্যে মিশিয়ে দিলেই রেডি পালং শাক ছোলার তরকারি। তবে এটি যেকোন ছোলা দিয়ে করা যায়। তবে কাবুলি ছোলা দিয়ে বেশি স্বাদ হয় খেতে।

পালং অমলেট : প্রথমেই লাগবে দুটি ডিম।এরপর পালং শাক কুচি, আধ কাপ মাশরুম, সামান্য লবন এবং চিজ ভাল করে ফেটিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল বা সামান্য মাখন ব্রাশ করে ডিম ভেজে তুলে নিন।  উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন।

পালং স্যালাড : প্রথমে পালং শাক ভাপিয়ে নিতে হবে। এরপর তাতে সামান্য লবন ছড়িয়ে দিতে হবে। এবার টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা কুচি দিয়ে বানিয়ে ফেলতে পারেন পালং স্যালাড। লেবুর রস দিয়ে এটি পরিবেশন করতে পারেন।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে