Loading live market data...
Loading active stocks...
Connecting...

লইট্যা এবং পালং শাক দিয়ে বানান এই দুর্দান্ত রেসিপিটি

কিন্তু একবার যদি ভালমতো রান্না করতে পারেন, তাহলে এই মাছের স্বাদ হারিয়ে দেবে একাধিক চিকেন এবং মটনের রেসিপিকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: লইট্যা মাছ অনেকের কাছেই প্রিয়। তবে এই মাছ অনেকেই রান্না করতে জানেন না। কিন্তু একবার যদি ভালমতো রান্না করতে পারেন, তাহলে এই মাছের স্বাদ হারিয়ে দেবে একাধিক চিকেন এবং মটনের রেসিপিকেও। তবে আজ জানাবো লইট্যা মাছের একটি ভিন্নধর্মী রেসিপি। পালং শাক দিয়ে লইট্যা মাছের কোপ্তাকারি।

গ্রেভির উপকরণ

পালং শাক (৫০ গ্রাম), ধনেপাতা (১০-১৫ গ্রাম), স্প্রিং অনিয়ন (১০ গ্রাম), পেঁয়াজ (১ টা, টুকরো করা), রসুন কুচি (৫ গ্রাম), জল (আধ লিটার), নুন, চিনি

কোপ্তার উপকরণ

লইট্যা মাছ (৫০০ গ্রাম), পেঁয়াজ কুচি (অর্ধেকটা পেঁয়াজ), থেঁতো করা রসুন (২ কোয়া), থেঁতো করা আদা (অল্প), নুন, হলুদ

অন্যান্য উপকরণ

ঘি/মাখন, দুধ (আধ কাপ), গরম মশলা গুঁড়ো

প্রণালী

প্রথমে একটা জায়গায় পালং শাক, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, রসুন, জল আর দুধ নিয়ে একসঙ্গে ৪-৫ মিনিট ফোটান। ছেঁকে বরফ জলে ভিজিয়ে জল ছেঁকে মিহি করে বেটে নিন। এবার কোপ্তা তৈরির জন্য লইট্যা মাছ, থেঁতো করা রসুন-আদা, পেঁয়াজ কুচি, নুন-হলুদ দিয়ে মেখে ঢিমে আঁচে রান্না করুন। মাছ থেকে জল বেরোতে শুরু খুব সাবধানে মাছ থেকে কাঁটা বের করে নিন এবং মাছের জলটা টানিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এবার এই মাছ আঁচ থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে নিন। মাছের মধ্যে ফেটানো ডিম, অল্প ময়দা দিয়ে কোপ্তার আকারে গড়ুন। তেল গরম করে কোপ্তা ডিম ফ্রাই করুন। এবার কাড়াইতে মাখন বা ঘি গরম করে তাতে পালং শাকের মিশ্রণ দিয়ে পরিমাণমত নুন, চিনি ও আধ কাপ দুধ দিয়ে ফোটান। এবার এর মধ্যে কোপ্তা দিয়ে ভাল করে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন।

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন