Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আগেই। এবার ভারত-শ্রীলঙ্কার মাঝে দুর্গম পক প্রণালীতে সাঁতার কেটে নজির গড়লেন মেদিনীপুরের মেয়ে আফরিন জাবি। নিজের জেলার মুকুটে আরও একটি সোনালি পালক যুক্ত করেছেন তিনি।  মোদিনীপুরকে একদিকে গর্বিত করেছেন আফরিন, অন্যদিকে ক্রীড়াক্ষেত্রকেও সম্মানিত করেছেন নিজের সাফল্য দিয়ে।

জানা গিয়েছে, শনিবার ভোররাতে শ্রীলঙ্কার তালাইমান্না থেকে সাঁতার শুরু করেছিলেন আফরিন।  দীর্ঘ ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। রবিবার সকালে ভারতে ধনুষ্কোডিতে পৌঁছোন তিনি। এই দীর্ঘ পথ অতিক্রম করেন মাত্র ৭ ঘণ্টা ৫মিনিটে। পক প্রণালীতে সাঁতার কেটে সাফল্য অর্জন করার জন্য অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছিলেন। তাঁর লক্ষ্য ছিল দুর্গম পক প্রণালীতে সাঁতার দিয়ে নিজের জেলাকে সম্মানিত করবেন। দীর্ঘদিন ধরে পরিশ্রম ও অনুশীলন করে অবশেষে সাফল্য পেয়েছেন। ইংলিশ চ্যানেলের পরে এই ভারত-শ্রীলঙ্কার মাঝে দুর্গম পক প্রণালীতে সাঁতরে অনন্য নজির গড়েছেন তিনি। ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে সব থেকে কম সময়ের মধ্যে সমুদ্র পারি দেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁরই দখলেই।

শ্রীলঙ্কার আলাইমান্না থেকে শুরু করে ধনুষ্কোডিতে সাঁতার সম্পন্ন করেন তিনি। সেখানেই মেয়ের সাফল্য নিজের চোখে দেখতে হাজির হয়েছিলেন বাবা শেখ পিয়ার আলি ও মা সাবিনা পারভিন। আফরিন সাঁতার সম্পন্ন করে ওঠার পরে বাবা-মায়ের মুখের ছিল গর্বের হাসি। গত বছরের শেষভাগ থেকে এই অভিযানের প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছিলেন। মেদিনীপুর সুইমিং ক্লাবের ঘোলা জলে প্রতিদিন প্রশিক্ষণ নিতেন। দিনে ৮ থেকে ১২ ঘণ্টা অনুশীলন করতেন তিনি। সেই দীর্ঘ অনুশীলন তাঁকে এতবড় সাফল্য পেতে সাহায্য করেছে বলে মনে করছেন পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক শান্তুনু ঘোষ।

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন পৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

তীব্র গরমে লবঙ্গই একমাত্র ভরসা, জেনে নিন গুণাগুণ

মলদ্বীপ না লাক্ষাদ্বীপ? খরচ কম কিন্তু সৌন্দর্যে টেক্কা দেবে ভারতের এই দ্বীপপুঞ্জ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

আর্টিস্ট ফোরামে ইস্তফাপত্র পাঠালেন দিগন্ত বাগচী, কেন এমন সিদ্ধান্ত অভিনেতার?

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ