প্রেম দিবসে প্রিয় মানুষটির মন জয় করুন এই পদ দিয়েই..

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গিয়েছে ভালবাসার সপ্তাহ। মনের মানুষ সঙ্গে থাকলে প্রেম দিবসে সকলেরই বিশেষ প্ল্যান থাকে। বাঙালির রেঁধে বেড়ে খাওয়ানোর চল চিরকালের। অবশ্য অনেকে এইদিন রেস্তেঁরাই গিয়ে পছন্দের মানুষের সঙ্গে সেলিব্রেশনে ডুবে যায়। তবে আপনি চাইলে বাড়িতে নিজের হাতে রান্না করে প্রিয় মানুষটিকে খাওয়াতে পারেন। আজ হল হাগ ডে। প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরার দিন। তবে সুখে-দু:খে পাতে হোক পছন্দসই পদ। মাটনের নয়া পদে মজবে প্রেমিক। জানুন সহজ রেসিপি।

উপকরণ : মাটন ৩৫০ গ্রাম, সর্ষের তেল ৭ টেবল চামচ, টক দই ৪ টেবল চামচ, টমেটো কুচি(৪টে), পেঁয়াজ কুচি, জিরে(ফোড়নের জন্য), টমেটো কুচি, গোটা গরম এ(ফোড়নের জন্য),দেড় চামচ আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচানো (৪টি), তেজপাতা ২-৩, গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ, হলুদ গুঁড়ো ১ চা-চামচ ১ টেবল চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবন, আধ চা-চামচ শাহি গরম মশলা গুঁড়ো ও লেবুর রস

প্রণালী : প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিন। এরপর টকদই আর টমেটো দিয়ে মেখে রাখুন। ১ ঘণ্টার মত মেখে রাখতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে ম্যারিনেটেড মাটন দিয়ে দিন। একই সঙ্গে কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ,ধনে গুঁড়ো ও গুঁড়ো গরম মশলা দিন।

আরও পড়ুন : ‘প্রমিস ডে’ শুরু হোক গোলাপ চা দিয়েই,চমকে যাবে সঙ্গী..

ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস আধসেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকারে সামান্য জল দিয়ে নুন মিশিয়ে ২টি সিটি দেওয়া পর্যন্ত রান্না করুন। স্টিম বেরিয়ে গেলেই মাংস তৈরি। উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। ব্যস পোলাও-এর সঙ্গে জমে যাবে এই পদ।

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু