বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রসায়নে স্নাতকোত্তরদের প্রার্থীদের জন্য দারুন সুখবর। Banaras Hindu University একটি গবেষণা প্রকল্পে Junior Research Fellow (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ₹৩৭,০০০ ফেলোশিপের পাশাপাশি প্রযোজ্য HRA (House Rent Allowance) পাবেন। পদটি সম্পূর্ণ গবেষণাভিত্তিক এবং নির্দিষ্ট গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ থাকবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি CSIR-UGC NET, GATE বা সমমানের জাতীয় স্তরের যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ₹৩৭,০০০ ফেলোশিপ দেওয়া হবে। এছাড়াও নিয়ম অনুযায়ী হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) প্রদান করা হবে।

কী ভাবে আবেদন করবেন?

এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে প্রথমে প্রার্থীকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১৫ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র, CV এবং প্রয়োজনীয় শিক্ষাগত নথির কপি নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে। শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের