এই মুহূর্তে

গরম লুচির সঙ্গে আলুর দম বা আলু চচ্চড়ি নয় পাতে রাখুন আলুর কোর্মা, জেনে নিন রেসিপি

নিজস্ব প্রতিনিধি: লুচির সঙ্গে বাঙালির সবচেয়ে পছন্দের পদ হল সাদা আলুর চচ্চড়ি। তবে সেই সঙ্গে আলুর দমও অনেকে ভালোবাসেন। কিন্তু এই চিরাচরিত পদের বাইজে যদি অন্য কিছু ট্রাই করা যায় তাহলে মন্দ হয় না।  একবার  বানিয়ে দেখতে পারেন আলুর কোর্মা। সহজেই বানানো যায় এই রেসিপি। খেতেও লাগে দুর্দান্ত। কীভাবে বানাবেন জেনে নিন সহজ পদ্ধতি।

উপকরণ 

৪-৫টি বড় আলু (ডুমো করে কাটা)

১ কাপ টক দই (ভালো করে ফেটানো)।

১০-১২টি কাজুবাদাম

১ টেবিল চামচ পোস্ত

৪-৫টি কাঁচালঙ্কা

১ ইঞ্চি আদা

২টো তেজপাতা

২টো এলাচ

১ টুকরো দারচিনি

৩-৪টে লবঙ্গ

আধ চা চামচ শাহি জিরে

১ চা চামচ ধনেগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

সামান্য গোলমরিচগুঁড়ো

স্বাদমতো নুন ও চিনি

রান্নার জন্য পরিমাণমতো সাদা তেল

দেড় টেবিল চামচ ঘি

১/৪ চা চামচ গরমমশলাগুঁড়ো

১ চা চামচ কসুরি মেথি

পদ্ধতি 

প্রথমে আলু ধুয়ে হালকা নুন মাখিয়ে লালচে করে ভেজে নিন। এবার   কাজু, পোস্ত, কাঁচালঙ্কা এবং আদা সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে তাতে তেজপাতা, গোটা গরমমশলা এবং শাহি জিরে ফোড়ন দিন।  সুন্দর গন্ধ বেরোলে  মশলার পেস্টটি দিয়ে নাড়াচাড়া করুন।  মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো এবং সামান্য জল দিয়ে আবারও নাড়ুন। আঁচ কমিয়ে দিন ফেটানো টক দই। দই দেওয়ার  নাড়তে থাকুন।  না হলে  দই ফেটে যেতে পারে। এবার  মশলা কষানো  হলে  ভাজা আলুগুলো  দিয়ে  পরিমাণমতো নুন ও চিনি দিন।  তারপর এবার ১ থেকে দেড় কাপ গরম জল দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত।    মাখা মাখা হয়ে এলে উপর থেকে আধ টেবিল চামচ ঘি, গরমমশলাগুঁড়ো এবং হাতে গুঁড়িয়ে নেওয়া কসুরি মেথি ছড়িয়ে দিন।   অল্প ক্রিমও ছড়িয়ে দিতে পারেন।   তৈরি আলুর কোর্মা। গরম গরম ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করুন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অল্প মিষ্টি খেতে পছন্দ করেন? বাড়িতে বানান লাউ ও ছানার হালুয়া

বিশ্ব নারী দিবসে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতো চিকেন চিজ বার্স্ট পিৎজা

ভাত বা রুটির সঙ্গে খেতে পারবেন, সহজে বানিয়ে নিন গাজর-মুলোর আচার

মিষ্টি নয়, এবার পাতে পড়ুক নোনতা, বানিয়ে ফেলুন সুস্বাদু ‘ফিশ ডোনাট’

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ