ঘরোয়া উপকরণে বানান রেস্টুরেন্ট-স্টাইল চিকেন স্যতের

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান কুইজিনের জনপ্রিয় পদ চিকেন স্যতে এখন সহজেই বানানো যায় ঘরে। অল্প উপকরণে তৈরি এই রেসিপি বিকেলের নাস্তা, পার্টি অ্যাপেটাইজার কিংবা হালকা ডিনারের জন্য দারুণ উপযোগী। সঠিক মেরিনেশন আর গ্রিলের সুবাসই এই পদের আসল আকর্ষণ।

উপকরণ:

হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ, চিনাবাদাম পেস্ট ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, রসুনের পেস্ট আধা চা-চামচ, চিলি ফ্লেকস ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ এবং তেল ২-৩ টেবিল চামচ।

প্রণালি:

প্রথমে মুরগির মাংস পাতলা ও লম্বা স্লাইস করে কেটে নিন। একটি বাটিতে চিনাবাদাম পেস্ট, সয়া সস, লেবুর রস, রসুনের পেস্ট, চিলি ফ্লেকস ও মধু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলো মশলার মিশ্রণে দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্তত ৪-৫ ঘণ্টা মেরিনেট করুন।

এরপর ভিজিয়ে রাখা শাশলিক কাঠিতে মাংস গেঁথে নিন। গ্রিল প্যান গরম করে সামান্য তেল ব্রাশ করুন এবং এপিঠ-ওপিঠ সোনালি করে সেঁকে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিকেন স্যতে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা