এই মুহূর্তে

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

নিজস্ব প্রতিনিধি: শীতের আমেজ শুরু হতেই বাজারে এসেছে সুন্দরবনের কাঁকড়া । অনেকে মাছ-মাংসের থেকে বেশি ভালোবাসেন কাঁকড়া খেতে। তাই এই শীতের সময়ের জন্য অধীর আগ্রহে থাকে অপেক্ষা। তবে কাঁকড়া সহজপাচ্য না হওয়ায় অনেকেই এড়িয়ে চলেন। শীতের দুপুরে মিঠে রোদে বসে যদি গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যদি থাকে ঝাল ঝাল কাঁকড়ার তরকারি তাহলে আর কি চাই। কীভাবে বানাবেন জিভে জল আনা এই রেসিপি রইল উপায়।

উপকরণ

কাঁকড়া ৫০০ গ্রাম
টমেটো ২টো
শুকনো লঙ্কা (বাটা ২ চা চামচ)
নুন-চিনি স্বাদমতো
হলুদ ১ চাচামচ
ভাজা পেঁয়াজ বাটা
রসুন ৪ কোয়া (বাটা)
আদা বাটা ১/২ চামচ
গরম মশলা ১ চা চামচ
গোটা গরম মশলা
জিরে গুঁড়ো ১/২ চামচ
সরষের তেল ৪ চা চামচ
ধনেপাতা কুচি

পদ্ধতি

প্রথমে কাঁকড়া কেটে ভালো করে ধুয়ে নিন। এবার  হালকা গরম জলে ফুটিয়ে জল ঝরিয়ে রাখুন। এরপর  কড়াইতে তেল গরম করে কাঁকড়াগুলো লাল করে ভেজে তুলে রাখুন একটি পাত্রে। বেঁচে যাওয়া টেলে গরম মশলা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে দিন স্বাদমতো নুন ও একেবারে অল্প চিনি। আবারও মশলা কষিয়ে বাকি সমস্ত উপকরণ দিয়ে কাঁকড়াগুলো যোগ করে দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। খুব বেশি গাঢ় হলে  অল্প জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে  পরিবেশন করুন ঝাল ঝাল কাঁকড়ার এই পদ

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

একঘেয়ে ঝোল-ঝাল না খেয়ে ট্রাই করুন রুই মাছের মচমচে মশলা ফ্রাই

রুটি-পরোটা ছেড়ে ব্রেকফাস্টে অল্প সময়ে বানান মিক্সড ভেজ পোহা 

ডায়াবেটিকদের জন্য বানিয়ে ফেলুন অল্প মিষ্টির সুস্বাদু রাঙালুর হালুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ