সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবের আরাধনায় বহু ভক্ত উপবাস পালন করেন। তবে উপবাস মানেই সারাদিন শুধু সাবুদানার খিচুড়ি বা আলুর পদ খাওয়া, এই ধারণা এখন বদলাচ্ছে। স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই এমন খাবার খুঁজছেন, যা একদিকে উপবাসের নিয়ম মেনে তৈরি করা যায়, অন্যদিকে শরীরকে দেয় পর্যাপ্ত পুষ্টি ও শক্তি। প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং ভালো ফ্যাটে ভরপুর এমন কিছু পদ এখন জনপ্রিয় হয়ে উঠছে, যা উপবাসের মেনুতেও আনতে পারে বৈচিত্র্য। শ্রাবণের সোমবারে সাবুদানার খিঁচুড়ির বদলে এবার বেছে নিতে পারেন এই স্বাস্থ্যকর খাবারগুলি।

১. কুইনোয়া খিচুড়ি 
উপবাসের জন্য কুইনোয়া একটি দারুণ বিকল্প। ধুয়ে হালকা ভেজে বাদাম গুঁড়ো, কাঁচালঙ্কা ও সৈন্ধব লবণ দিয়ে প্রেসার কুকারে রান্না করলেই তৈরি হয়ে যায় এই খিচুড়ি। এটি প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ, দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং ডায়াবেটিস রোগীদের জন্যও তুলনামূলকভাবে ভাল বিকল্প।

২. শ্যামা ভাতের রিসোটো
শ্যামা চাল বা সামার রাইস দিয়ে তৈরি এই রিসোটো উপবাসের মেনুতে আনতে পারে নতুন স্বাদ। দেশি ঘিতে জিরে, কাঁচালঙ্কা ও সেদ্ধ আলু ভেজে তার সঙ্গে ভেজানো শ্যামা চাল রান্না করুন। শেষে ধনেপাতা ও কাজু ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ যেমন বাড়বে, তেমনই মিলবে পর্যাপ্ত শক্তি।

৩. পনির তন্দুরি পিৎজা
উপবাসেও পিৎজার স্বাদ উপভোগ করা সম্ভব। গমের আটার বদলে সিংহাড়া বা কুট্টুর আটা দিয়ে বেস তৈরি করুন। তার উপর দইয়ের সাদা সস, কাঁচালঙ্কা, ক্যাপসিকাম ও পনির দিয়ে প্যানে বেক করলেই তৈরি হবে স্বাস্থ্যকর ফাস্টিং পিৎজা।

৪. মাখনা-রাজগিরা লাড্ডু
মিষ্টির ইচ্ছা পূরণ করতে চিনি নয়, বেছে নিন গুড়। ঘিতে ভাজা মাখনা, রাজগিরার আটা, নারকেল কুচি ও এলাচ গুঁড়ো মিশিয়ে তৈরি করুন লাড্ডু। এটি ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ।

৫. ড্রাগন ফ্রুট ও কলার স্মুদি বাটি
ড্রাগন ফল, পাকা কলা এবং সামান্য দই বা নারকেল জল ব্লেন্ড করে একটি বাটিতে ঢেলে নিন। উপরে শুকনো ফল ও তাজা ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরমের দিনে এই পদ শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলও জোগায়।

উপবাসের খাবার শুধু নিয়ম পালনের জন্য নয়, শরীরের যত্ন নেওয়ারও একটি সুযোগ। তাই শ্রাবণের সোমবারে একই ধরনের খাবারের বদলে এই স্বাস্থ্যকর পদগুলি মেনুতে রাখলে উপবাস হবে আরও পুষ্টিকর, সুস্বাদু এবং বৈচিত্র্যময়।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?