মাংস নয় কাবাব বানান এবার ডিম দিয়েই

খুব সহজেই বাড়ির রান্নাঘরে থাকা নানা উপকরণ দিয়ে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন কাবাব। কীভাবে? জেনে নিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাবাব ভালবাসেন না এমন মানুষ খুবই কম। কিন্তু সবসময় পকেট সাথ না দেওয়ায় সেই ইচ্ছা মনেই পোষণ করে রাখতে হয়। বাড়িতে বানিয়ে খাওয়ার ইচ্ছা হলেও তা বানানোর ঝক্কি এড়াতে কাবাব খেতে দোকানই ভরসা। কিন্তু জানেন কী খুব সহজেই বাড়ির রান্নাঘরে থাকা নানা উপকরণ দিয়ে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন কাবাব। কীভাবে? জেনে নিন। 

উপকরণঃ 

ডিম- ৬টি

পেঁয়াজ কুঁচি- ছোট একটি

ধনেপাতা কুঁচি- ১/২ কাপ

নুন- স্বাদমত

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

রিফাইনড তেল- ১ কাপ

জল- ১ কাপ

ব্রেডক্রাম্ব- ১ কাপ

বেসন- ২ কাপ

গোল মরিচ গুঁড়ো- ১ চা চামচ

গরম মশলা- ১ চা চামচ 

প্রণালীঃ প্রথমে ডিমগুলি ভালোভাবে সিদ্ধ করে নিন। এরপর একটি পাত্রে ব্রেডক্রাম্ব ছাড়া সমস্ত উপকরণগুলি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিন। ব্যাটারটি তৈরি হয়ে গেলে ভালোভাবে ডিমগুলিতে ব্যাটারটি মাখিয়ে নিয়ে কাবাবের আকারে তৈরি করে তাতে ভালোভাবে ব্রেডক্রাম্ব দিয়ে কোটিন করে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পেঁয়াজ ও কাবাবের চাটনি দিয়ে পরিবেশন করুন গরম গরম ডিমের কাবাব। 

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের