ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যা হোক বা সকাল, চায়ের সঙ্গে মুচমুচে শিঙাড়া হলে জমে যায়  আড্ডা। কিন্তু বাড়িতে  শিঙাড়া বানানোর কথা উঠলেই ময়দা মাখা, লেচি বেলা আর শেপ দেওয়ার ঝক্কিতে অনেকেই পিছিয়ে যান। এবার সেই ঝামেলা দূরে রেখে বানিয়ে ফেলুন একেবারে অন্যরকম সুজি-আলুর  শিঙাড়া। ময়দার বদলে সুজি দিয়ে তৈরি এই শিঙাড়া বাইরে থেকে হবে দারুণ মুচমুচে, আর ভিতরে থাকবে ঝাল-মশলাদার আলুর পুর। সহজ রেসিপিতে অল্প সময়েই তৈরি হবে এই সন্ধ্যার জলখাবার। কীভাবে বানাবেন এই পদ জেনে নিন- 

উপকরণ

সুজি 

 জল

১ চা চামচ তেল

১ চা চামচ নুন

২ কাপ সুজি

৫টি সেদ্ধ আলু

১ টেবিল চামচ তেল

এক চিমটি হিং

১ চা চামচ জিরে

১ চা চামচ সর্ষে

১ চা চামচ গোটা ধনে

৮-১০ কোয়া রসুন

৫টি কাঁচালঙ্কা

১ ইঞ্চি আদা

কারিপাতা

আধা চা চামচ হলুদ

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

নুন ও ধনেপাতা পরিমাণমতো।

৪ টেবিল চামচ ময়দা

১ চা চামচ চিলি ফ্লেক্স

ধনেপাতা কুচি

১ চা চামচ কালোজিরে

১ চা চামচ সাদা তিল

 পদ্ধতি

প্রথমে কড়াইয়ে ৩ কাপ জল, তেল ও নুন দিয়ে তার মধ্যে ২ কাপ সুজি মিশিয়ে দিন। গ্যাস জ্বালিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। সুজি জল শুষে ঘন হয়ে এলে এবং আটা মতো তৈরি হলে গ্যাস বন্ধ করে উপর থেকে সামান্য তেল মাখিয়ে ঢেকে রাখুন। এতে সুজির মিশ্রণ নরম হবে। এবার আলুর পুর তৈরি করুন। গরম তেলে হিং, জিরে, সর্ষে ও গোটা ধনে ফোড়ন দিন। এরপর রসুন, কাঁচালঙ্কা, আদা ও কারিপাতা দিয়ে ভেজে হলুদ ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। এই মশলা সেদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে নুন ও ধনেপাতা দিয়ে ভাল করে চটকে নিন।

সুজির আটা ভাল করে মেখে ছোট ছোট লেচি তৈরি করুন। সামান্য তেল দিয়ে লেচি বেলে তার মধ্যে আলুর পুর দিন। উপর থেকে আরেকটি বেলা সুজির অংশ দিয়ে ভালভাবে আটকে চার ভাগে কেটে নিন। এতে শিঙাড়ার মতো টুকরো তৈরি হবে। এরপর ময়দা, চিলি ফ্লেক্স, কারিপাতা, ধনেপাতা, কালোজিরে, সাদা তিল ও নুন মিশিয়ে জল দিয়ে মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন। সুজি-আলুর টুকরোগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে যতক্ষণ না  শিঙাড়া সোনালি ও মুচমুচে হচ্ছে, ততক্ষণ ভাজুন। গরম চা,  চাটনির সঙ্গে পরিবেশন করুন এই মুচমুচে সুজি-আলুর শিঙাড়া।  

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা