নববর্ষে বানিয়ে ফেলুন ঠাকুর বাড়ির জনপ্রিয় এই পদ

ঠাকুরবাড়ির খাবার বাঙালির রান্নাঘর কিংবা খাবার থালায় বিশেষ জায়গা জুড়ে থাকে।বাংলা নববর্ষে জেনে নিন ঠাকুরবাড়ির রেসিপি, 'রুই মাছের বাটি চচ্চড়ি'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির বৈশাখ মাস নিয়ে এক আলাদাই নস্টালজিয়া রয়েছে। বাংলা বছরের অন্যান্য দিনগুলি বাঙালি মনে রাখুক না রাখুক পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ মনে রাখবেই। আর তাই বাঙালির পয়লা বৈশাখের বাঙালিয়ানায় সর্বদা ছড়িয়ে থাকে রবিঠাকুর। ঠাকুর বাড়ির রান্না থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট সবকিছুর মধ্যেই রয়েছে এক আলাদা স্বাদ, গন্ধ, রূপ। ঠাকুরবাড়ির খাবার তাই আধুনিক বাঙালির রান্নাঘর কিংবা খাবার থালায় বিশেষ জায়গা জুড়ে থাকে। 

ঠাকুর বাড়ির হেঁশেলে সদা সর্বদা চলত রান্না নিয়ে আলাদা এক্সপেরিমেন্ট। কবিগুরু নিজেও ছিলেন অত্যন্ত খাদ্যরসিক। আজও জোড়াসাঁকোর বাড়ির অন্দরে হেঁশেলটিতে ঢুকলে তার তৈজসপত্র দেখে মুগ্ধ হতে হয়। সেই সময়ে ঠাকুর বাড়ির রমণীরা যে প্রকারে পরীক্ষা নিরিক্ষা চালিয়ে নতুন নতুন পদ রান্না করতেন তার মধ্যে উল্লেখ্য, পাতপাতার ঝোল, মুসুরি ডালের বড়া, ডুমুর আলুর রসা, বকফুলের বড়া, পাতপাতার বড়া। আমিষের মধ্যে কাঁচা ইলিশের ঝোল, ছোলা ও ইলিশের মাথা দিয়ে কচুশাক কিংবা রুই মাছের বাটি চচ্চড়ি। বাংলা নববর্ষে যদি আপনিও এই রান্না করতে চান তাহলে  জেনে নিন ঠাকুরবাড়ির রেসিপি, ‘রুই মাছের বাটি চচ্চড়ি’। 

উপকরণঃ

রুইমাছঃ ২৫০-৩০০ গ্রাম

তেল- ৩ টেবিল চামচ

কাঁচা লঙ্কা ৩টি

পাঁচফোড়ন- ১ চা চামচ

তেজপাতা- ২টি

নুন-স্বাদমত 

সরষেবাটা- ১চা চামচ,

শুকনো লঙ্কা বাটা – ২ চা চামচ

হলুদ- ১/২ চা চামচ,

জল – আধ কাপ

প্রণালীঃ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে ভালোভাবে ভেজে নিতে হবে। পিতল কিংবা কলাইয়ের বাসনে ভেজে নেওয়া মাছ, কাঁচা লঙ্কা, সমস্ত মশলা, নুন তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে পাত্রের মুখে ঢাকা দিয়ে রেখে দিন। ১৫-২০ মিনিট মত ফুটে এলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন রুই মাছের বাটি চচ্চড়ি।  

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান